ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৩ রানে জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট দেয় পাকিস্তান। তবে নির্ধারিত ওভার শেষে ১৭৬ রান করতে সক্ষম হয় ক্যারিবিয়রা। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১৩৮ পার্টনারশিপ গড়েন শাহিবজাদা ফারহান ও সায়েম আইয়ুব। সামার জোসেফের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭৪ রানে ফেরেন ফারহান। এরপর ১৮তম ওভারে হোল্ডারের শিকার হন আইয়ুব। তার ব্যাট থেকে ৪৯ বলে আসে ৬৬ রান। এরপর অবশ্য আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান স্কোর বোর্ডে জমা করে পাকিস্তান।জবাবে ব্যাট করতে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা চালায় উইন্ডিজ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৬ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। আলিকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬০ রান।উল্লেখ্য, আগামী শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাদের উত্তরা ফাউন্ডেশনের আয়োজনে জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত
আমাদের উত্তরা ফাউন্ডেশনের আয়োজনে জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন-এর উদ্যোগে সকল স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত Read more

সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর
সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তার। মরদেহ Read more

ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের সমন্বয়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতার লক্ষ্যে ‘ধামইরহাট সাংবাদিক ইউনিয়ন’ নামে একটি সাংবাদিক সংগঠনের আহ্বায়ক Read more

অবশেষে এনআইডি কার্ড পাচ্ছেন দুই হাতহীন জসিম
অবশেষে এনআইডি কার্ড পাচ্ছেন দুই হাতহীন জসিম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জসিম মাতুব্বর (২৬) অবশেষে পাচ্ছেন বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড)। জন্ম থেকে দু’হাত না থাকা এই Read more

এবার যুক্তরাষ্ট্রের মতো ইসরাইলেও চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, বিপাকে নেতানিয়াহু
এবার যুক্তরাষ্ট্রের মতো ইসরাইলেও চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, বিপাকে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধ বন্ধের দাবিতে তেলআবিবের রাস্তায় নামলেন বিক্ষোভকারীরা। অপর দিকে যুক্তরাষ্ট্রেও চলছে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ। একদিকে গাজায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন