নাগরিক সামাজিক সংস্থাটি বলছে, তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে সুশাসন, দুর্নীতিমুক্ত, জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির বিকশিত হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা প্রশ্নবিদ্ধ। অর্থের উৎসের অস্বচ্ছতা, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, অনিয়মের বিদ্যমান সংস্কৃতি ধারণ করে আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে দলটি।আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।টিআইবির গবেষণা ফেলো মো. জুলকারনাইন বলেন, নির্বাচনের তারিখ, সংস্কার ও অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, বিতর্ক ও সহনশীলতার ঘাটতিতে সংস্কার ও নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। নির্বাচন-সংস্কার-মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমকে মুখোমুখি দাঁড় করানোতে রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থান আছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের মধ্যে বিভাজন রাজনৈতিক মতাদর্শিক লড়াই-ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে। একাংশ কর্তৃক রাজনৈতিক দল গঠন (জাতীয় নাগরিক পার্টি এনসিপি) করেছে।তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ, পুরাতন জোট ভেঙে নতুন নতুন রাজনৈতিক জোট বা বলয় তৈরির উদ্যোগ নিতে দেখা গেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে নির্বাচনকে সামনে রেখে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ও নিবন্ধনের জন্য আবেদন জমা পড়েছে। তবে নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে কোনো দলের শর্ত পূরণ করতে পারেনি। আবেদন করা দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নামসর্বস্ব দল। এছাড়া এনসিপির নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থতা হয়েছে।গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গবেষণা ফেলো শাহজাদা এম আকরাম, ফারহানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। ‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে ২০১৩ সালের Read more

১৫ মে: নামাজের সময়সূচি
১৫ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

রাজধানীতে ওলামা দল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
রাজধানীতে ওলামা দল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ঢাকার তুরাগ থানার বাদালদি এলাকায় এক পানি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী Read more

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: মাওলানা রফিকুল
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: মাওলানা রফিকুল

ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি Read more

ভারত খেলতে যায়নি পাকিস্তানে, শ্রীলংকায় যায়নি অস্ট্রেলিয়া
ভারত খেলতে যায়নি পাকিস্তানে, শ্রীলংকায় যায়নি অস্ট্রেলিয়া

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের Read more

দালাল-ঘুষের কারখানা আনোয়ারা ভূমি অফিস, নেপথ্যে অফিস সহকারী সঞ্জয়
দালাল-ঘুষের কারখানা আনোয়ারা ভূমি অফিস, নেপথ্যে অফিস সহকারী সঞ্জয়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ভূমি অফিসে সরকারি সেবা এখন সাধারণ মানুষের জন্য ভোগান্তির আরেক নাম। নামজারি, খারিজ কিংবা খাজনা, প্রতিটি কাজেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন