ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা “সিয়োনি শত্রুদের সামরিক অবস্থানে” তিনটি ড্রোন নিক্ষেপ করেছে। খবর আল জাজিরার।ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর, তেল আবিব, আশকেলন ও হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল আবিব।হুতিরা চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে। বিশেষত, তারা হুমকি দিয়ে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চলতে থাকলে, ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে তারা আরও শক্তিশালী হামলা চালাবে।হুতিদের দাবি করা এই হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে, কারণ ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন পৌঁছানোর ঘটনা খুবই স্পর্শকাতর। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনো পুরোপুরি নিশ্চিত নয় যে হুতিদের দাবি করা তিনটি ড্রোনই লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল কিনা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন
শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস-২০২৫ লাভ করেছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের পাবনার ভাঙ্গুড়া উপজেলা Read more

খাগড়াছড়ি এখন পাহাড়ি কাঁঠালে ভরপুর
খাগড়াছড়ি এখন পাহাড়ি কাঁঠালে ভরপুর

পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে মৌসুমি ফল কাঁঠালের ভরা মৌসুম যাচ্ছে এখন। চারদিকে এখন দেশীয় ফল কাঁঠালের সুমিষ্ট ঘ্রাণে  ম-ম করছে প্রতিটি Read more

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আফগান ও লঙ্কানদের মধ্যকার লড়াই Read more

গাজায় স্থায়ীভাবে বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিতে ৬ লাখ শিশু
গাজায় স্থায়ীভাবে বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিতে ৬ লাখ শিশু

ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রায় অর্ধ মিলিয়নের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় Read more

চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন