মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত আইনপেশায়ও সক্রিয় পিয়া জান্নাতুল। একসময় তিনি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করেছেন। কয়েক বছর আগে সুমনের সঙ্গে তার একটি ছোট ভিডিও ক্লিপ রাতারাতি বদলে দেয় পরিচিতি।ভিডিওতে দেখা যায়, কালো কোট পরা পিয়া ব্যারিস্টার সুমনের পাশে মুচকি হাসছেন। সেই হাসি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। নতুন মুখ হলেও সেই এক ঝলক হাসিই তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে নিয়ে আসে। অসংখ্য রিলস, মিম এবং ভিডিও তৈরি হয় সেই মুহূর্তকে কেন্দ্র করে। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিয়া জানালেন, সেই হাসির জন্য তাকে ‌‘মাসুল’ গুনতে হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। তিনি বলেন, ‘তখন আমি জানতাম না কেন হাসছিলাম, কিন্তু সেই মুহূর্তের ভাইরাল হওয়ার পর আমি যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি সেটা বলার বাইরে। বিশেষ করে ৫ আগস্টের পর।’শোবিজে অনেক আইনজীবী থাকলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা পিয়া জান্নাতুল।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুকুরে মাছ ধরার সময় গুলিসহ বিদেশি পিস্তল পেলেন দৃষ্টি প্রতিবন্ধী
পুকুরে মাছ ধরার সময় গুলিসহ বিদেশি পিস্তল পেলেন দৃষ্টি প্রতিবন্ধী

ভোলায় পুকুরে মাছ ধরার সময় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মো. জসিম উদ্দীন। সোমবার সকালে জেলা Read more

গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে আহত ২
গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে আহত ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে  এক যুবককে কুপিয়ে জখম ও আরেক যুবককে পিটিয়ে আহত করার Read more

আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প
আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প

ইসরায়েল এবং হামাসের নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেওয়াকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক ‘অভূতপূর্ব’ পদক্ষেপ বলে জানিয়েছেন মার্কিন Read more

আদালতে হঠাৎ অসুস্থ পরীমনি, জেরা পেছাল
আদালতে হঠাৎ অসুস্থ পরীমনি, জেরা পেছাল

মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার (২৬ Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষকরা।এই ভাতা ১ হাজার টাকা Read more

গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত সড়ক, নীরব প্রশাসন
গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত সড়ক, নীরব প্রশাসন

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। উপজেলার গোপালনগর গ্রামের লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় সড়কের পাশে সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন