১১ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক পোস্ট মাস্টারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।রবিবার (৩ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার আঁগরদাড়ী ইউনিয়নের বাবুলিয়া বল্ডফিল্ড এলাকায় ওই ঘটনা ঘটে।আটক পোস্টমাস্টার শেখ শহিদুল ইসলাম (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের মৃত শেখ বদরুদ্দীন হায়দারের ছেলে।সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা তানিয়া খাতুন, গ্রাম পুলিশ শহিদ, স্থানীয় দোকানদার শহিদুল ইসলামসহ অনেকে বলেন, শিশুটি তার মায়ের প্রথম স্বামীর সন্তান। বাবুলিয়া গ্রামে শিশুর বাবার বাড়ি। মায়ের সাথে বিচ্ছেদ হলে তার মাকে পার্শ্ববর্তী বাঁশঘাটা এলাকায় দ্বিতীয় বিয়ে দেওয়া হয়। এরপর প্রায় প্রতিদিন শিশুটি ওই পোস্ট অফিসের সামনে দিয়ে বাঁশঘাটা এলাকায় মায়ের সাথে দেখা করতে যেত।রোববার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পোস্টমাস্টার শহিদুল ইসলাম তাকে ডাক দেন এবং অফিসের কাগজপত্র গুছিয়ে দিলে ১০ টাকা দিবে বলে প্রলোভন দেখিয়ে পোস্ট অফিসের মধ্যে ডাকেন। শিশুটি তার কথা শুনে পোস্ট অফিসের মধ্যে গেলে ঘরের দরজা আটকে শিশুটিকে ধর্ষণ করেন শহিদুল ইসলাম। বিষয়টি স্থানীয় জনতা জানতে পেরে ঘরের দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটকে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছেন। আসামীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ডিজে পার্টিতে যাওয়ার পথে ৫৭ কিশোর আটক
নাটোরে ডিজে পার্টিতে যাওয়ার পথে ৫৭ কিশোর আটক

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকা থেকে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী।শুক্রবার (১ আগস্ট) সকালে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রাম থেকে Read more

বাসচালককে মারধরের ঘটনায় খুলনার রূপসা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বাসচালককে মারধরের ঘটনায় খুলনার রূপসা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

বাগেরহাটের কাটাখালি এলাকায় বাসচালক বাচ্চুকে মারধর করেছে মাহিন্দ্র শ্রমিকরা। এর প্রতিবাদে খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেছে Read more

শ্রীপুরে নকল প্রসাধনী অভিযানে ৫ লাখ টাকা জরিমানা
শ্রীপুরে নকল প্রসাধনী অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় দুটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত। এ Read more

পাহাড়ের গাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ
পাহাড়ের গাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত (৫০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার সময় উপজেলার Read more

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সশস্ত্র বাহিনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন