ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দিয়েছেন এ দখলদার।রোববার (৩ আগস্ট) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েল কাৎজ লিখেছেন, “তিসা বা’আভের দিন, দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট (আল-আকসা) আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।”তিনি আরও লিখেছেন, “ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল-আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব।”এই দখলদার জানিয়েছেন, তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন। সেখানে জিম্মি, ইসরায়েলি সেনা, ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন।এরআগে রোববার আল-আকসা প্রাঙ্গনে প্রার্থনা করেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। আল-আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় ইসরায়েলি মন্ত্রীর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দেবে।বেন গিভিরের এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সৌদি বলেছে, “আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে।”আল-আকসা মসজিদের দায়িত্বে রয়েছে জর্ডান। একটি ওয়াকফের মাধ্যমে মসজিদটির কার্যক্রম চালানো হয়। এই মসজিদ নিয়ে কয়েক দশক পুরোনো একটি চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী, পবিত্র এ মসজিদটিতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীরা প্রার্থনা করতে পারবে না। তবে ইহুদিরা চাইলে মসজিদ প্রাঙ্গনে যেতে পারবে।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক
শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৬০) ও শারমিন নাহার (৪৫) নামে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে। রোববার Read more

কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট
কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অফিস/বিভাগে ৮টি পদে ১৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ নভেম্বর ২০২৫ Read more

ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতশাসিত কাশ্মীর এবং ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।বুধবার (২৩ এপ্রিল) Read more

জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০
জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০

নববর্ষ উদযাপনের সময় জার্মানিতে অন্তত দুইজন নিহত হয়েছে। এছাড়া ২৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছে শতাধিক সাধারণ মানুষ। বিচ্ছিন্ন এসব ঘটনায় Read more

মাতারবাড়ীতে পুলিশের উপর গুলি, আহত ৩
মাতারবাড়ীতে পুলিশের উপর গুলি, আহত ৩

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

৫৪ বছরেও পাকা হয়নি খাসকান্দী-চান্দেরচর সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ
৫৪ বছরেও পাকা হয়নি খাসকান্দী-চান্দেরচর সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দী-চান্দেরচর সড়ক দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (২৫ জুন) সকাল ১০টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন