ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন তিনি। এরপরই খবর মিলেছিল-ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। তবে যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনই। আজ একসঙ্গে দেখা গেলো তাদের। শুধু তাই নয়, রোমান্টিক মুডে ধারাও দিলেন ঢালিউডের দুই তারকা।রোববার (৩ আগস্ট) চিত্রনায়িকা বুবলী নিজের ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন। ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে তাদের ছেলে বীরকেও দেখা গেছে। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান বুবলীকে জড়িয়ে ধরে দূরের কিছু একটা দেখাচ্ছিলেন। ক্যাপশনে বুবলী লিখেন, ‘লাইফ ইন ইউএসএ। আমেরিকা’।ছবিগুলোতে শাকিব-বুবলী বেশ ঘনিষ্ঠভাবে দেখা দিয়েছেন। যেমনটা বিয়ে-বিচ্ছেদের খবর প্রকাশের পর অপু বা বুবলী কারও সঙ্গে দেখা যায়নি। ফলে গত ক’বছর শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলী যে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন, তাতে এবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে যেন অনেকটাই এগিয়ে গেলেন বুবলী!ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়। ভক্তরা বিভিন্ন কমেন্ট করতে থাকেন।দুই বছর আগে অপু ও জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সেসময় নিউইয়র্ক, নায়াগ্রাসহ কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। এবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ছোট ছেলেকে ঘিরে। তবে সেটি আরও ঘনিষ্ঠ আবহে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাভি-গার্দিওলার আবেদনপত্র ভুয়া: এআইএফএফ
জাভি-গার্দিওলার আবেদনপত্র ভুয়া: এআইএফএফ

ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহী বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ! টাকার অভাবে বাদ দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। শিরোনামটা Read more

মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ঘনিষ্ঠ মিত্র ইলন Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের শেষ দিন আজ। কলম্বোয় সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।একনজরে দেখে নিন টিভিতে Read more

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে
নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা Read more

মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার
মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয়কারী আন্তজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা Read more

শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারী বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মঙ্গলবার (১০ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন