গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রী মারুফা আক্তারকে (৪৫) হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে আসবাবপত্রে আগুন লাগিয়ে বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়েছে স্বামী মিজানুর রহমান। হত্যার ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য স্বামী ঘরের আসবাবপত্রে আগুন লাগিয়ে পালিয়েছে বলে অভিযোগ করেন নিহতের ছোট বোন কুলছুম আক্তার।রবিবার (০৩ আগস্ট) ভোর তিনটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।পোশাক শ্রমিক মারুফা আক্তার ইন্দ্রপুর গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের মেয়ে এবং একই গ্রামের ওষুধ (ফার্মেসী) ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। অভিযুক্ত মিজানুর রহমান একই গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে মিজান পলাতক রয়েছে। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। তাদের উভয়ের আগের ঘরে দুটি করে সন্তান রয়েছে।মারুফা আক্তারের মেয়ে নাজমা আক্তার বলেন, ‘আমার মা প্রায় ২০ বছর প্রবাস জীবন কাটিয়েছেন। প্রবাস থেকে ফেরার পর মিজান আমার মা’কে বিয়ে করার জন্য উত্যক্ত করতো। তখন আমি মিজানকে বলেছিলাম, আপনি আমার মাকে উত্যক্ত করেন কেন? আমার মা বিয়ে বসবে না। তখন বলে, ‘তোর মা বিয়ে না বসলে তোকেও হত্যা করব এবং তোর মাকেও হত্যা করব।’একপর্যায়ে বাধ্য হয়ে গত প্রায় তিন বছর আগে মিজানুর রহমান আমার মা’কে মিথ্যা কাবিন সাজিয়ে বিয়ে করে। বিয়ের পর মা যখন জানতে পারে তার সাথে প্রতারণা করেছে, পরে মার কাছ থেকে ৮ লাখ টাকা নিয়ে মাকে কাবিন করে বিয়ে করে। বিয়ের পর থেকে টাকার জন্য প্রায়ই মা’কে নির্যাতন ও মারধর করতো মিজান।শনিবার (২ আগস্ট) রাতে আমার মার ফোনে কল দিয়ে বন্ধ পাই। পরে মিজানকে বলি, বাড়ীতে গিয়ে দেখার জন্য আমার মার ফোন বন্ধ কেন? কোন সমস্যা হয়েছে কি না। সে বলে, ‘তোমাদের ঘরে তালা দেওয়া, তোমার মা বাড়ীতে নাই।’ গত প্রায় সপ্তাহ খানেক আগে আমার মার সাথে কথা বলেছিলাম। তখন মা বলেছিল, ‘মিজান আমাকে বাঁচতে দিব না, আমাকে অনেক মারধর করে, খুব নির্যাতন করে, তোরা আমাকে বাঁচা।’ তখন মাকে বলেছিলাম, ‘তুমি থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরী (জিডি) অথবা মামলা করো।’ তখন মা বলে, ‘আমি বাড়ী থেকে বের হলেই মিজান আমাকে মেরে ফেলবে। সে আমাকে বাড়ী থেকে বের হতে দেয় না। আমাকে ঘরে রেখে বাইরে থেকে তালা দিয়ে রাখে।’নিহত মারুফার ছোট বোন কুলছুম আক্তার জানান, মিজানুর রহমান তার বোন মারুফা আক্তারকে তিন বছর আগে বিয়ে করে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। মারুফা স্থানীয় মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানায় অপারেটর পদে চাকরি করতো। বেতনের টাকা স্বামীকে না দিলে তাকে প্রায়ই মারধর করতো মিজান। গত এক সপ্তাহ যাবত মারুফাকে তার স্বামী ঘরের ভিতর তালা দিয়ে রাখতো। তাকে কোথাও বের হতে দিত না, কারো সাথে কথা বলতে দিত না। জিজ্ঞাসা করলে বলতো, ‘মারুফা বাসায় নেই।’ তিনি দাবি করেন, ঘটনার ৩-৪ দিন আগে মারুফাকে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ঘরের মেঝেতে ফেলে রাখে। রবিবার (৩ আগস্ট) ভোর তিনটার দিকে ঘরের আসবাবপত্রে আগুন দিয়ে বাইরে থেকে ঘরে তালা দিয়ে স্বামী মিজানুর রহমান পালিয়ে যায়। হত্যার ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তার স্বামী এ ঘটনা ঘটিয়েছে। তাকে হত্যার পর আসবাবপত্রে আগুন লাগিয়ে মারুফা নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করছিল।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পোশাক শ্রমিক ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুরতহালের প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, মিজানুর রহমান তার স্ত্রীকে মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখে। পরে ঘটনাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য ঘরে আগুন দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে সে পালিয়ে যায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ান এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ডোয়াইল ইউনিয়নের Read more

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান
অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান

পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অস্ত্র কারখানা তৈরির দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি Read more

এবার ফ্রান্সে সরকারবিরোধী তীব্র আন্দোলন, শতশত গ্রেপ্তার
এবার ফ্রান্সে সরকারবিরোধী তীব্র আন্দোলন, শতশত গ্রেপ্তার

নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়েছে তীব্র সরকার বিরোধী আন্দোলন। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া এই আন্দোলন থেকে Read more

চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন
চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নার্সিং প্রশাসন, নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরেকে ভিন্ন Read more

মির্জাপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
মির্জাপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুর পৌরশহরের মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে ভুল চিকিৎসায় টনসিল অপারেশন করাতে গিয়ে তাসরিফা নামের ৯ বছর বয়সী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন