ভাইরাল ভিডিওতে বলতে শুনা যায়,‘৬ হাজার টেহার চাল পাইতেছো, ২০০ টেহা দিতে পারবা না ? এবং ভিডিওতে দেখা যায়- ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান রিপন, ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ও আ.লীগ নেতা মোবারক হোসেন এবং ভারপাপ্ত  চেয়ারম্যান লাল মিয়া সরকারের সহযোগী সুজন মিয়া কার্ডধারীদের কাছ থেকে টাকা আদায় করছেন।জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে টাকা আদায়ের এই ভিডিওটি বুধবার (২১ মে) বিকালে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সৃষ্টি হয় ব্যাপক সমালোচনা।এদিকে পরিষদ সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীসহ হতদরিদ্রদের জন্য ৪৫৬টি ভিজিডি কার্ড বরাদ্দ রয়েছে। প্রতিমাসে ৩০ কেজি করে ৫ মাসের জন্য মাথাপিছু ১৫০ কেজি করে চাল আসে। বুধবার সকাল থেকে কার্ডধারীরা চাল উত্তোলনের জন্য লাইনে দাঁড়ান। এদিকে বিতরণের শুরু থেকেই চেয়ারম্যানের কক্ষে চলে টাকা আদায়ের ব্যবস্থা। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার উপস্থিতিতেই কার্ডধারীদের কাছ থেকে পর্যায়ক্রমে ২০০-৩০০ করে টাকা নেওয়া হয়।নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন কার্ডধারী অভিযোগ করেন, ‘তাদের কাছ থেকে ২০০ করে টাকা নিয়েছে। আবার কাউকে ন্যূনতম ১০০ টাকা হলেও দিতে হয়েছে। টাকা না দিলে চাল দিবে না।এ ঘটনায় ইউপি সদস্য মোবারক হোসেনে বলেন, ‘কিছুটা নিয়ে ছিলাম পরে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছেন। সেখানে পরিষদের সচিব মহোদয় উপস্থিত ছিলেন।এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়নের (ভারপাপ্ত) চেয়ারম্যান লাল মিয়া সরকারের কাছে জানতে মুঠোফোনে কল দিলে তিনি জানান, ‘আমি অসুস্থ, ঢাকাতে চিকিৎসার জন্য রয়েছেন। টাকা নেওয়ার বিষয়ে তিনি কিছুই জানে না।এ-বিষয়ে সরিষাবাড়ী উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকরি কমিশনার (ভূমি) লিসা রিছিল মুঠোফোনে বলেন, ‘ভিজিডি চাল সম্পূর্ণ বিনামূল্যের, টাকা আদায়ের সুযোগ নেই। টাকা আদায়ের এমন ভিডিও ফেসবুকে দেখেছি এবং শুনেছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইটনায় রাস্তায় মিলল মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ
ইটনায় রাস্তায় মিলল মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ

কিশোরগঞ্জের ইটনায় রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন রতন মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) সকালে ইটনা Read more

চট্টগ্রাম-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাদ পড়লেন ছয়জন
চট্টগ্রাম-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাদ পড়লেন ছয়জন

‎‎চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ Read more

ভালো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের সুযোগ বাড়িয়ে দেবে: নরওয়ের রাষ্ট্রদূত
ভালো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের সুযোগ বাড়িয়ে দেবে: নরওয়ের রাষ্ট্রদূত

‘নরওয়েতে নির্বাচনের সময় প্রতিযোগী প্রার্থীর প্রচারণার সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হয়। কারণ রাজনীতি ব্যক্তিগত নয়, এটি নাগরিক সেবা। বাংলাদেশের Read more

বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ
বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ

বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির Read more

৮০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল
৮০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

গাজা উপত্যকা থেকে আটক ৮০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ Read more

‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’
‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন