অনেকটা তাড়াহুড়ো করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তবে ব্যাট-প্যাড ছাড়ার পর ৪ বছর পরও যেন একই আছেন এই মারকুটে ব্যাটার। এখনও ব্যাট হাতে নামলে চার-ছক্কার ঝড় তোলেন তিনি। শনিবার (২ আগস্ট) এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। যেখানে মাত্র ৬০ বলে ১২০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। পুরো ইনিংসে তিনি ছক্কা হাঁকিয়েছেন ৭টি, সাথে চার ১২টি। এটি অবশ্য এই টুর্নামেন্টে তার তৃতীয় সেঞ্চুরি। আগের দুটি করেছিলেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। সেঞ্চুরির হ্যাটট্রিকের সুবাদে শুধু দলকেই জেতাননি, একের পর এক ব্যক্তিগত পুরস্কারও উঠেছে তাঁর হাতে।এদিন ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান মন্দ করেনি। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রানের বড় সংগ্রহ পায় তারা। শারজিল খান ৪৪ বলে ৭৬, উমর আমিন ৩৬, আসিফ আলী ২৮ ও শোয়েব মালিক যোগ করেন ২০ রান।তবে লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসকে থামানো যায়নি। হাশিম আমলা দ্রুত ফিরে গেলেও এরপর বাকি কাজটা সারলেন ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনি। দ্বিতীয় উইকেটে ১২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় আসে ১৯ বল হাতে রেখে। ইনিংসের মাঝপথে হ্যামস্ট্রিংয়ে টান ধরলেও থামেননি ‘মি. ৩৬০’।ম্যাচ শেষে সেরা খেলোয়াড় তো হয়েছেই, তার সঙ্গে জিতেছেন ‘মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ’, ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এবং ‘গেম চেঞ্জার অব দ্য ম্যাচ’ পুরস্কার। চারটি পুরস্কার, এক ম্যাচে—এ যেন ক্রিকেট-সিনেমার নায়কোচিত সমাপ্তি!শুধু এক পুরস্কারই হাতছাড়া হয়েছে তাঁর, সেটা ফ্যান ফ্যাবারিট লিজেন্ড—যেটি পেয়েছেন পাকিস্তানের শারজিল খান।পুরো টুর্নামেন্টে ডি ভিলিয়ার্স করেছেন সর্বোচ্চ ৪৩১ রান। আর তাই স্বাভাবিকভাবেই হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার (২২ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল Read more

গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও
গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও

বরিশালের গৌরনদীতে একের পর এক চুরির ঘটনা থামছেই না। দিন-রাত আতঙ্কে রয়েছেন টরকী বন্দরসহ গৌরনদীর ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা। গতকাল Read more

ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের
ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের

৫৫তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন না হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও Read more

ভৈরবে কুকুরকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে টমটম ড্রাইভার নিহত
ভৈরবে কুকুরকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে টমটম ড্রাইভার নিহত

কিশোরগঞ্জের ভৈরবে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আল আমিন নামে এ টমটম চালকের মৃত্যু হয়েছে। এতে টমটমে থাকা Read more

চ্যাম্পিয়ন্স লিগে ১০ জনের দল নিয়ে রিয়ালের জয়, শেষ মুহূর্তের গোলে ড্র করল জুভেন্টাস
চ্যাম্পিয়ন্স লিগে ১০ জনের দল নিয়ে রিয়ালের জয়, শেষ মুহূর্তের গোলে ড্র করল জুভেন্টাস

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১০ জন নিয়ে খেলেও কিলিয়ান এমবাপ্পের দুইটি পেনাল্টি গোলের Read more

চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীত, বিপর্যস্ত জনজীবন
চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীত, বিপর্যস্ত জনজীবন

হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনপদ। গেল কয়েকদিন ধরে বয়ে চলা টানা শৈত্যপ্রবাহে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন