ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন হোসেন (৩৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের টবগী রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত শাহাবুদ্দিন ওই এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সারাদিন গাড়ি চালানোর পর রাতে অটোরিকশাটি চার্জ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে Read more

বাগমারাতে কৃষকের ধান কেঁটে দিলেন কৃষকদল কর্মীরা
বাগমারাতে কৃষকের ধান কেঁটে দিলেন কৃষকদল কর্মীরা

রাজশাহীর বাগমারা উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে বিগত কিছুদিন আগে থেকে। তবে সম্প্রতি নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত হয় বাগমারাসহ Read more

চাঁদাবাজ যত শক্তিশালীই হোক কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
চাঁদাবাজ যত শক্তিশালীই হোক কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। চাঁদাবাজ যত শক্তিশালীই হোক কিংবা যে পরিচয়ই দেওয়া হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে Read more

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু মারা গেছেন
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু মারা গেছেন

রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু মারা গেছেন। বুধবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল Read more

মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ
মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট উপপরিদর্শক (এসআই–নিরস্ত্র) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং Read more

হাতি রক্ষায় সচেতনতামূলক ক্যাম্প, আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার
হাতি রক্ষায় সচেতনতামূলক ক্যাম্প, আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার

পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রাণীগুলোর মধ্যে হাতি অন্যতম। এ প্রাণী রক্ষায় এবার মাঠে নেমেছে বনবিভাগ। হাতিকে বিরক্ত না করা ও হত্যা রোধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন