ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন ভারতে অবস্থান করছেন। মায়ের সঙ্গে দেখা করতেই ঈদুল আজহার আগের দিন, অর্থাৎ গত শুক্রবার (৬ জুন) তিনি ভারতে এসেছেন।গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছেলে জয়ের এটিই প্রথম সাক্ষাৎ।ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।তবে সূত্রগুলো বলছে, ক্ষমতা হারানোর পর মা-ছেলের এই সাক্ষাৎ অনেকটাই পারিবারিক, যতটা না রাজনৈতিক।বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেয়।কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। তার কয়েক দিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান। গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল। তবে, তা কয়েক মাস পরে ভারতে জয়ের আসার কথা ছিল। কিন্তু তিনি তার সফর এগিয়ে আনেন।ভারতে পৌঁছে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে সেখানে পৌঁছিয়ে দেয়া হয়, শেখ হাসিনা যে গোপন ঠিকানায় আছেন। ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানাও রয়েছেন।এছাড়া, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। তার সঙ্গে ভাই জয়ের দেখা হয়েছে কি না, সেটা কোনো সূত্র থেকেই নিশ্চিত করা যায়নি বলে বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।এদিকে, ভারত সফরে এসে জয় কলকাতায়ও আসতে পারেন বলে শোনা গিয়েছিল। কলকাতা এবং তার আশপাশের এলাকায় অবস্থান করা আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক এমপি ও মন্ত্রী এবং দলটির ঘনিষ্ঠজনদের সঙ্গে বৈঠক করতে পারেন জয়, সেই গুঞ্জনও রয়েছে।তবে, ভারতের নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে, অন্তত এবার তার কলকাতায় আসার কোনো পরিকল্পনা নেই। এছাড়া, জয়ের দীর্ঘ সময় ভারতে থাকার পরিকল্পনা নেই, তা জানা গেছে আওয়ামী লীগ সূত্রে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ
অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ

ভারতের বিহারে নিরাপত্তা বাহিনীতে পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়েন এক তরুণী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। Read more

ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি সহ সম্প্রতি রাজধানী ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাসহ আইন-শৃঙ্খলার অবনতি এবং ধামইরহাট উপজেলায় Read more

পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বাজেট বিল আটকে গেছে। এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের অচলাবস্থা Read more

পুলিশকে ছুরিকাঘাত করে পুকুরে লাফ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার
পুলিশকে ছুরিকাঘাত করে পুকুরে লাফ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও এসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই অজ্ঞাত যুবকের Read more

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা

ভোলার চরফ্যাশনে ব্যবসায়ীর দোকান ঘর জবরদখল করে তিন দফায় ১ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়ে ফের ১ লাখ Read more

গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার
গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার

অবরুদ্ধ গাজায় পানির জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ শিশু রয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন