বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস বলেছেন, উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে আত্মদান করেছেন শিক্ষিকা মেহেরীন চৌধুরী।এদেশের ইতিহাসে যে কজন মহীয়সী নারীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, মেহেরীন তাদের একজন। তার এই আত্মদান আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। সবাই একদিন না একদিন পৃথিবী ছেড়ে যাবে, তবে কেউ কেউ থেকে যায় তার কাজের মাধ্যমে। মেহেরীন চৌধুরীর আত্মত্যাগ সেই বিরল উদাহরণ।শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে মেহেরীন চৌধুরীর বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তার বাসায় এসে বুঝতে পারলাম, মেহেরীন ছিলেন সততার এক অনন্য প্রতীক।এই সময় মির্জা আব্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, বড় ছেলে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, উত্তরা পশ্চিম থানা বিএনপির মোঃ আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, জাকির তালুকদারসহ আরও অনেকে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি
তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছুরি গলায় ধরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে এ দুর্ধর্ষ ডাকাতির Read more

মাদারীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আলিফ সর্দার (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ Read more

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশের উত্তর অঞ্চলের Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Read more

রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা

মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।দুই Read more

৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা
৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা

৩৬ বছর ধরে এক হাতে ভর করে জীবন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন