গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৯ জন।শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১৯ হাজার ৯১৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন নারী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
তিন নারী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে তিন নারীসহ কক্সবাজারগামী একটি বাসে থাকা অবস্থায় মো. আল-মামুন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ Read more

ভাড়া বাসার মেঝেতে পড়েছিল রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ
ভাড়া বাসার মেঝেতে পড়েছিল রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের Read more

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনকে আর্থিক সহায়তা প্রদান
শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনকে আর্থিক সহায়তা প্রদান

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। রোববার Read more

ঈদে কারাবন্দিদের জন্য ৩ দিনের বিশেষ আয়োজন
ঈদে কারাবন্দিদের জন্য ৩ দিনের বিশেষ আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কারাবন্দিদের জন্য ৩ দিনব্যাপী বিশেষ খাবার ও বিনোদনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকাসহ বিভাগের ১৭টি Read more

ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নারীর মৃত্যু
ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নারীর মৃত্যু

যশোরে ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) জেলা পরিষদের মেইন গেটের সামনের Read more

কাতারের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট
কাতারের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট

কাতারের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন