বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘১৯৮৪ সাল থেকে বাগেরহাট চারটি আসন নিয়ে গঠিত। এই ঐতিহ্যবাহী জেলাকে তিনটি আসনে রূপান্তরের প্রস্তাব শুধু নিন্দনীয় নয়, অপমানজনকও। সুন্দরবনের মতো বিশ্ব ঐতিহ্য যেখানে রয়েছে, সেই জেলাকে দুর্বল করতে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে। আপনি আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না।’শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টায় মোংলায় শ্রমিক দলের আয়োজনে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক (বাগেরহাট-৪) সংসদীয় আসন বিলুপ্তি করা এবং মোংলা-রামপাল পৃথক করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ হুঁশিয়ারি দেন।এ সময় তিনি আরো বলেন, ‘বাগেরহাট দেশের গুরুত্বপূর্ণ জেলা ২য সামুদ্রিক বন্দর মোংলা, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনসহ বিস্তীর্ণ জনপদের জন্য চারটি সংসদীয় আসন আছে সেটাকে কমিয়ে ৩টি আসন করার প্রস্তাবনা বাগেরহাটের সার্বিক উন্নয়ন বিরোধী কোন ষড়যন্ত্র। বাগেরহাটবাসী দলমতের ঊর্ধ্বে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র রুখে দেবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও মোংলা বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও বাগেরহাটকে অবহেলা করা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। শিগগিরই নির্বাচন কমিশন ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে না এলে বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে ঢাকায় ইসি ভবন ঘেরাও করারও হুঁশিয়ারি দেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।’এর আগে পৌর শহরের শ্রমিক সংঘ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক ঘুরে পৌর মার্কেট চত্বর গিয়ে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান হোসেন, বাবুল হোসেন রনি, শাহ আলম শেখ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ইমান হোসেন রিপন, মহসিন পাটোয়ারী, শ্রমিক দল নেতা জামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা নুর উদ্দিন টুটুল। এছাড়াও বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।প্রসঙ্গত, নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটির প্রস্তাবে, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এবং বাগেরহাট-৩ (মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা) করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও এক আরোহী।বৃহস্পতিবার Read more

পুলিশের নতুন পোশাক কবে আসছে, আগে পাবে কোন ইউনিট?
পুলিশের নতুন পোশাক কবে আসছে, আগে পাবে কোন ইউনিট?

বাংলাদেশ পুলিশ তাদের সদস্যদের জন্য বহুল-প্রতীক্ষিত নতুন পোশাক চালু করতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিভিন্ন বিশেষায়িত ইউনিটের Read more

পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত
পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ Read more

ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা করা হয়েছিল
ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা করা হয়েছিল

এই হত্যাকাণ্ডে হতাহতের সঠিক সংখ্যা জানা নেই, তবে অনুমান করা হয় এই সংখ্যা ২০ হাজার থেকে দুই লাখ ৩৭ হাজারের Read more

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩
লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের থানা রোড এলাকায় অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন