বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশবাসীকে কথা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, তিনি তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন।তিনি বলেন, দেশের জনগণ বহু বছর ধরে স্বপ্ন দেখছে নিজের ভোট নিজে দেওয়ার। সেই অধিকার আদায়ে জুলাই-আগস্টের আন্দোলনে শত শত প্রাণ উৎসর্গ হয়েছে। শহীদ ইঞ্জিনিয়ার জাফরুলের মা আজ চোখের জল ধরে রাখতে পারেননি। তাঁর ছেলে স্বপ্ন দেখেছিল ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু বর্তমান সরকার সেই স্বপ্ন চিরতরে থামিয়ে দিয়েছে।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিএনপি দেশ পুনর্গঠনে কাজ করবে। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের জনগণের কাছে যেতে হবে, তাদের মনোভাব বুঝতে হবে। আর কোনো পলাতক সরকারের আমলে রাতে ভোট হবে না, একজনের ভোট অন্যজন দেবে না।তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিদান দেওয়ার মতো কিছু নেই। তবে তাদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত ছিল। এক বছর পার হলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।শুক্রবার (১ আগস্ট) বিকেলে উত্তরা আজমপুরে শহীদ মীর মুগ্ধ স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. মোস্তফা জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, যুবদলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব, মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ মোস্তাফিজুর রহমান সেগুন, এস.এম. জাহাঙ্গীর হোসেন, এম. কফিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন, আব্দুস সালাম, আওলাদ হোসেন, মো. মোস্তফা সরকার, হারুন অর রশিদ খোকা, আলমাছ আলী, চান মিয়া বেপারী প্রমুখ।শহীদ মীর মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান বলেন, আমার ছেলেকে গুলি করে হত্যা করে লাশ গুম করতে চেয়েছিল পুলিশ। অনেক চেষ্টার পর তার লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করতে হয়েছে। উত্তরার কবরস্থানে দাফনের অনুমতিও দেওয়া হয়নি। বিএনপির সহযোগিতায় তাকে তুরাগের বামনারটেক কবরস্থানে দাফন করতে হয়।তিনি দাবি জানান, যে সরকারই আসুক, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে হবে।সাইফুল ইসলাম নীরব অভিযোগ করেন, জুলাই-আগস্টের শহীদদের তালিকা এখনও তৈরি হয়নি। কিছু গোষ্ঠী স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি মনে করছে। মো. মোস্তফা জামান বলেন, ‘ডিএনসিসির কবরস্থানে শহীদদের দাফনে এবং জানাজার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছে।’সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, আমরা বাড্ডা, উত্তরা ও মিরপুরে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। নির্বাচনে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ Read more

বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা
বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ত মৃৎশিল্পিরা

একদিন পরই পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করতে দেশের নানা প্রান্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর বৈশাখী মেলা মানেই রঙিন Read more

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোঃ নোমান (১৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ Read more

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ ২ জন গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।  মঙ্গলবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে Read more

সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন