জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে নিজেদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে তাদের তৃতীয় জয়টি নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সে সাথে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার (১ আগস্ট) টস হেরে প্রথমে বোলিং করতে নেমে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানে অলআউট করে দেয়। এরপরে মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।এ জয়ের ফলে বাংলাদেশ ৪ ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্টে দক্ষিণ আফ্রিকার সমান অবস্থানে রয়েছে। তবে নেট রান রেটে প্রোটিয়ারা এগিয়ে থাকায় তারা শীর্ষে রয়েছে এবং বাংলাদেশ দ্বিতীয় স্থানে।সহজ লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৪৯ বলে ৬টি চার এবং ১টি ছক্কায় ইনিংসটি সাজান এই বাঁহাতি ব্যাটার। তবে আরেক ওপেনার রিফাত বেগ আবারও ব্যর্থ হয়েছেন এবং ইনিংসের প্রথম ওভারের শেষ বলে গোল্ডেন ডাক মেরে ফিরে যান। পরে কালাম সিদ্দিকি আলিন ১৬ বলে ৪টি চারে ২০ রান করেন। তার বিদায়ের পর রিজান হোসেনের সঙ্গে ৫২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন আজিজুল। রিজান ২৬ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।এর আগে, বাংলাদেশের বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ইকবাল হোসেন ইমন ৬.৩ ওভারে এক মেডেনসহ ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া স্বাধীন ইসলাম এবং সানজিদ মজুমদার ২টি করে উইকেট নেন যার ফলে জিম্বাবুয়ে একশোর আগেই অলআউট হয়ে যায়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরীর দায়ে আটক তিন
লোহাগাড়ায় নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরীর দায়ে আটক তিন

অভিনব কায়দায় নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে বিদেশগামী সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে Read more

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার Read more

প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি
প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি

হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আল খাতম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। Read more

এবার মধ্য গাজা খালি করার নির্দেশ দিলো ইসরায়েল
এবার মধ্য গাজা খালি করার নির্দেশ দিলো ইসরায়েল

ফিলিস্তিনের মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী Read more

জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন