অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানানো হয়।অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মানিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থতা এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।’এতে আরও বলায়, ‘আমরা তার এই আন্তরিক দোয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাকে জাযায়ে খায়ের দান করুন। আমিন।’মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় ডা. শফিকুর রহমানের। চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কয়েক ঘণ্টার মধ্যেই ১৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল
কয়েক ঘণ্টার মধ্যেই ১৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল

ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর এবার ফিলিস্তিনি বন্দিদের আগামী কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। জেরুজালেম থেকে Read more

সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম
সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক Read more

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহর এবং সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে Read more

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (৭ মে) Read more

সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ
সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান জনবল নিয়োগ কার্যক্রমকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস, প্রতারণা এবং সংঘবদ্ধ অর্থ বাণিজ্যের গুরুতর অভিযোগ সামনে এসেছে। Read more

ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা?
ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা?

ভারত - পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধিবিরতি চলছে। কিন্তু তার মধ্যেই ভারতের কংগ্রেস দল মনে করিয়ে দিচ্ছে যে ১৯৭১ সালে ইন্দিরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন