রাশিয়ার তেলের ওপর ছাড় হ্রাস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল কোম্পানি। রুশ তেল ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও বর্তমানে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারতের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল কোম্পানি বেকায়দায় পড়েছে। রুশ তেলে ছাড় কমে যাওয়ায় এবং মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারিতে এসব কোম্পানি রাশিয়ার কাছ থেকে গত সপ্তাহে কোনও তেল ক্রয় করেনি।সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি প্রধান তেল পরিশোধন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস (এমআরপিএল) গত এক সপ্তাহে রাশিয়ান তেলের কোনও ক্রয়াদেশ দেয়নি।তবে আইওসি, এইচপিসিএল, বিপিসিএল, এমআরপিএল এবং ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এই চার তেল পরিশোধন কোম্পানি সাধারণত সরবরাহের ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় করে। তবে বর্তমানে ভারতীয় এসব কোম্পানি তেলের বিকল্প উৎসের খোঁজে স্পট মার্কেটে ঝুঁকছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আবু ধাবির মুরবান ক্রুড ও পশ্চিম আফ্রিকার তেল ক্রয়ের বিষয়ে চিন্তা-ভাবনা করছে ভারত।ভারতের বিভিন্ন তেল কোম্পানির তেল পরিশোধনের সক্ষমতা দৈনিক প্রায় ৫২ লাখ ব্যারেল। এর মধ্যে রাষ্ট্রীয় পরিশোধন কোম্পানিগুলোর ৬০ শতাংশেরও বেশি তেল পরিশোধন সক্ষমতা রয়েছে। যদিও দেশটির বেসরকারি তেল পরিশোধন কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা।গত গত ১৪ জুলাই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া বড় ধরনের শান্তিচুক্তিতে না পৌঁছালে রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।এরপর বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ভারতের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি রুশ তেল কেনায় অতিরিক্ত জরিমানা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার ট্রুথ স্যোশালে দেওয়া আরেক পোস্টে তিনি বলেছেন, মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তার কিছু যায় আসে না। এই দুই দেশ চাইলে একসঙ্গে তাদের ‘‘মরা অর্থনীতি’’ ধ্বংস করতেই পারে।ট্রাম্প বলেন, ‘‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তাতে আমার কিছু আসে যায় না। চাইলে তারা একসঙ্গে নিজেদের মৃত অর্থনীতি ডুবিয়ে দিতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করি। তাদের শুল্কহার অনেক বেশি—বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশের একটি। একইভাবে, রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের তেমন কোনও বাণিজ্য নেই। আমি চাই, এই অবস্থাই থাকুক।’’ সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি
বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি

ইরানে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেওয়ার একটি বিকল্প পরিকল্পনা রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা
নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের একাধিক শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে।শনিবার (১২ Read more

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধার এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়ে লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে Read more

ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের
ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের

ইরানে যুক্তরাষ্ট্রের বাঙ্কার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করে ইসরায়েল। তেল আবিবের Read more

ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান-আফগানিস্তান
ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান-আফগানিস্তান

ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এমন এক সময়ে এই ঘোষণা এল যখন কাবুলে একটি Read more

কর্তৃপক্ষের ‘স্বেচ্ছাচারিতায়’ স্টোরেই নষ্ট লাখ লাখ টাকার সরকারি ওষুধ!
কর্তৃপক্ষের ‘স্বেচ্ছাচারিতায়’ স্টোরেই নষ্ট লাখ লাখ টাকার সরকারি ওষুধ!

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা বিপুল পরিমাণ সরকারি ওষুধ নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় সময়মতো রোগীদের মাঝে বিতরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন