মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ স্থানে অবৈধ ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার মধ্যপাড়া, মালখানগর, বয়রাগাদী, ইছাপুরা, তেলিপাড়া, কাকালদি, নাটেশ্বর, তালতলা বাজার, বটতলা, বাবুরবাড়ি, রাজদিয়া, টেংগুরিয়াপাড়া, চন্দনধূল ও আবিরপাড়াসহ মোট ১০টি স্থানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি এ ভ্রাম্যমাণ আদালত চালান। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে জমি ভরাট ও বালু উত্তোলনের অভিযোগে ব্যবহার হওয়া ড্রেজার ও পাইপ অপসারণ এবং ধ্বংস করা হয়।সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করেই অননুমোদিতভাবে বালু ও মাটি ফেলে ভরাট করা হচ্ছে। এতে কৃষিজমি কমে যাচ্ছে, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও
জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সরিষাবাড়ীতে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সরিষাবাড়ীতে ঈদ উদযাপন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৬টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় Read more

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ পুড়ে ছাই
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া আনসার একাডেমী তিন নম্বর গেট এলাকায় শুক্রবার(২২ আগস্ট) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট কলোনির ২২টি Read more

চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন
চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত ও প্রতিস্থাপনসহ চার দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগ্রিস্টস্ Read more

কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 
কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 

গাজীপুরের কোনাবাড়ীতে বন বিভাগের ৩.৩০ শতাংশ জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।স্হানীয় এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ কর্তৃপক্ষের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন