মস্তিষ্ক বা মগজ মানবদেহের সবচেয়ে কার্যকরী একটি অঙ্গ। ইংরেজিতে ব্রেন বা গ্রে ম্যাটার বলে। এই মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ কার্যকলাপই নিয়ন্ত্রণ করে। তবে, কিছু বিশেষ কাজের জন্য মানব মস্তিষ্ককে অসাধারণ বিশেষণ দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক কিডস। হাঁটাচলাসহ শরীরে বিভিন্ন গতিবিধিকে ত্বরান্বিত করতে মস্তিষ্কের কোষ বা নিউরন রাসায়নিক এবং একই সাথে বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে। মস্তিষ্কের দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করা অনেক বেশি প্রয়োজন। যদিও সাধারণত হৃদরোগ, স্বাস্থ্য এবং পুষ্টির দিকে অনেকে মনোযোগ দেন, মস্তিষ্কের যত্ন তেমনভাবে আলাদাভাবে নেওয়া হয় না। তবে খুব সহজ অভ্যাস দিয়েই শুরু করা যায় মস্তিষ্কের যত্ন নেওয়ার কাজ। নিউরোসার্জারির সহযোগী পরিচালক ডাঃ হৃষিকেশ চক্রবর্তী জানিয়েছেন তেমন কিছু সহজ অভ্যাস।মস্তিষ্ক-উপকারী খাবার: শাকসবজি, বেরি, মাছ, বাদাম এবং শস্যজাতীয় খাবার প্রয়োজনীয় পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। এসব মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ থেকে রক্ষা করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে, ভূমধ্যসাগরীয় খাদ্যের মতো খাদ্য মস্তিষ্কের অবক্ষয় এবং আলঝাইমার রোগের ঝুঁকি কমাতে পারে।ঘুমকে অগ্রাধিকার দিন: প্রতি রাতে ৭-৮ ঘন্টা বিশ্রামের ঘুম মস্তিষ্ককে বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে, স্মৃতি প্রক্রিয়া ভালো করতে এবং নিজেকে মেরামত করতে সাহায্য করে। দীর্ঘদিন ঘুমের অভাব হলে স্মৃতিশক্তি হ্রাস এবং নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বাড়ে।মন সচল রাখুন: মানসিক উদ্দীপনা বৃদ্ধি করতে নিয়মিত জটিল ধাঁধা সমাধান, নতুন দক্ষতার কাজ শেখা, পড়া বা নতুন শখ পূরণে পরিশ্রম করা বেশ কার্যকর। এতে মস্তিষ্কের নতুন সংযোগ তৈরির ক্ষমতা বাড়ে। ব্রেনের বার্ধক্য গতি ধীর করে এবং মনকে তীক্ষ্ণ করতে সাহায্য করে।সামাজিকভাবে কাজ করুন: সকলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং দলগত কার্যকলাপে অংশগ্রহণ হতাশা এবং অবক্ষয় থেকে রক্ষা করে। সামাজিক সম্পৃক্ততার সাথে উন্নত মানসিক তৎপরতা হয়।মাথার ক্ষতিরোধ: যেকোনো পরিস্থিতিতে মাথায় আঘাত পাওয়া এড়িয়ে চলতে হবে। সাইকেল চালানো বা খেলাধুলা করার সময় সর্বদা হেলমেট পরতে হবে। যানবাহনে সিটবেল্ট ব্যবহার করুন। যেকোনো বয়সে পড়ে যাওয়া বা দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে নিরাপদ থাকার চেষ্টা করুন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল
গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ। শনিবার (০৯ আগস্ট) রাতের এই বিক্ষোভে Read more

প্রথম ধাপে ১০ম গ্রেডে পেলেন ৪৫ প্রধান শিক্ষক
প্রথম ধাপে ১০ম গ্রেডে পেলেন ৪৫ প্রধান শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের আপিল Read more

আদালত থেকে ফেরার পথে মামলার বাদীকে উপর্যুপরি ছুরিকাঘাত
আদালত থেকে ফেরার পথে মামলার বাদীকে উপর্যুপরি ছুরিকাঘাত

কিশোরগঞ্জে আদালত থেকে বাড়ি ফেরার পথে মামলার বাদী জাহাঙ্গীর আলম নামে একজনকে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।বুধবার Read more

গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?
গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচিকে ঘিরে হামলা, সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানির ঘটনার পর বুধবার রাত থেকে সেখানে কারফিউ Read more

১৯ ঘণ্টা পর ধলাই নদী থেকে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার
১৯ ঘণ্টা পর ধলাই নদী থেকে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া হাওড় থেকে গরু আনতে গিয়ে ধলাই নদীতে নিখোঁজ এনামুল মিয়া (১৮) নামের কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন