মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাতৃত্বকালীন ভাতার তালিকায় নাম উঠেছে মাহাফুজা আক্তার নামে এক গৃহবধূ। অথচ ওই গৃহবধূ নিজেই জানেন না, তাঁর নামে এমন ভাতা চালু রয়েছে। এদিকে সেই ভাতার টাকা যায় সংরক্ষিত এক মহিলা সদস্যের অবিবাহিত মেয়ের মোবাইল নম্বরে। তথ্য অনুসন্ধানে এমনই অভিযোগ উঠেছে উপজেলার বালিয়াটী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য সাজেদা আক্তারের বিরুদ্ধে।জানা গেছে, উপজেলার বালিয়াটী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্যা সাজেদা আক্তার তাঁর সুপারিশে প্রয়োজনীয় কাগজ ব্যবহার করে, উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা বাড়ি গ্রামের মেয়ে আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মাহাফুজা আক্তারকে গর্ভবতী দেখিয়ে ভাতার আবেদন করেন। এরপর মাহাফুজা আক্তারের মোবাইল নম্বর ব্যবহার না করে ইউপি সদস্যের অবিবাহিত মেয়ের মোবাইল নম্বর ব্যবহার করে সেই ভাতার টাকা আত্মসাৎ করা হচ্ছিল গত ৯ মাস ধরে। মাতৃত্বকালীন ভাতার আওতায় একজন প্রসূতি মা প্রতি মাসে ৮০৫ টাকা হারে তিন বছর ভাতা পেয়ে থাকেন।ভুক্তভোগী মাহাফুজা আক্তার বলেন, ‘আমি মহিলা মেম্বার সাজেদা আক্তারের কাছে মাতৃত্বকালীন ভাতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল নম্বর দিই। তিনি আমার মোবাইল নম্বর না দিয়ে তার মেয়ের নম্বর দিয়ে ছিলেন। পরে জানতে পারি গত নয় মাস ধরে আমার মাতৃত্বকালীন ভাতার টাকা মহিলা মেম্বারের মেয়ের নম্বরে জমা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর শাস্তি চাই।’ এছাড়াও ইউপি সদস্য সাজেদা আক্তারের বিরুদ্ধে একাধিক সেবা প্রার্থীর অভিযোগ, টাকা ছাড়া মেম্বার কোনো কাজই করে দেন না, নানান অজুহাতে টাকা হাতিয়ে নেন। মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে, লিটন রায়হান, বাদশাসহ একাধিক লোকজনের কাছ থেকে টাকা নিয়েছেন ইউপি সদস্য সাজেদা আক্তার। চাপে পড়ে অনেকের টাকা ফেরতও দিয়েছেন।অভিযুক্ত ইউপি সদস্যা সাজেদা আক্তার মোবাইল ফোনে বিষয়টি জানান, ‘আমার সঙ্গে এ বিষয়ে স্থানীয়রা মীমাংসা করে দিয়েছে।’এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, ‘এই বিষয়ে আমি অবগত নই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ

মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় সংলগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার Read more

আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো হয়েছে: হাসিনার আইনজীবী
আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো হয়েছে: হাসিনার আইনজীবী

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য Read more

দেশে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি
দেশে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি

ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে নিয়ে গিয়ে প্রতারণার শিকার হয়ে ১৮০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার(১০ সেপ্টেম্বর) ভোরে কিরগিজস্তানের রাজধানী বিশকেক Read more

পর্যটনে গিয়ে নিখোঁজ, ফিরল নিথর দেহ
পর্যটনে গিয়ে নিখোঁজ, ফিরল নিথর দেহ

একদিন পেরিয়ে গেছে দুর্ঘটনার—কিন্তু তখনও কিছুই জানত না পরিবার। ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. গালিব (২২) মঙ্গলবার Read more

দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

দেশের ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের অন্তত ১৩টি স্টেশনে আজ Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন