বরগুনার আমতলী উপজেলায় বর্ষার আগমনে খাল-বিল ও নদ-নদীগুলো প্রাণ ফিরে পেয়েছে। এই মৌসুমে স্থানীয়দের দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান বাহন কাঠের নৌকা। আর এই সুযোগ কাজে লাগাতে আমতলীর কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে শুরু হয়েছে নৌকা তৈরির ধুম। পৈতৃক পেশা ধরে রাখা এই গ্রামটি এখন পরিচিত “নৌকা গ্রাম” নামে।চুনাখালী গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের বাড়ির আঙিনায় পলিথিন টানিয়ে অস্থায়ী ঘর তৈরি করে নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সকালবেলা পাখির ডাকে ঘুম ভেঙে শুরু হয় কাজ, চলে রাত অবধি। কেউ কাঠ কাটছেন, কেউ পেরেক মারছেন, আবার কেউ ডাইসের সাহায্যে কাঠ সমান করছেন। শিশুরা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এ কাজে অংশ নিচ্ছেন। যেন পুরো গ্রামটাই একটি নৌকা তৈরির কারখানা।গ্রামের তরুণ নৌকা ব্যবসায়ী জাহিদুল ইসলাম (২৫) বলেন, ‘বর্ষা এলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায়। কৃষক, জেলে ও সাধারণ যাত্রীরা অর্ডার দেয়। এই সময়টাতেই আমাদের মূল রোজগার হয়। প্রতি সপ্তাহে প্রায় ৪-৫টি নৌকা তৈরি হয়। প্রতিটি ১০-১২ হাতের নৌকা তৈরিতে ৩-৪ হাজার টাকা খরচ হয়, বিক্রি হয় ৫ হাজার টাকায়।’তিনি আরও জানান, বর্তমানে প্রায় ৫০টি পরিবার এই নৌকা তৈরির কাজে জড়িত। কলাপাড়া, মহিপুরসহ বরগুনা জেলার বিভিন্ন হাটে সাপ্তাহিক বাজারে নৌকা বিক্রি হয়। এছাড়াও বেতাগী, পাথরঘাটা ও বামনা থেকে পাইকাররা এসে এখান থেকে নৌকা কিনে নিয়ে যায়। মাসিক আয় খরচ বাদে ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।নৌকা কারিগর নূর জালাল, মবিন ও রিয়াজুল বলেন, ‘নৌকার দাম নির্ভর করে এর দৈর্ঘ্য ও কাঠের মানের ওপর। আমরা চুক্তিভিত্তিক কাজ করি। ৮-৯ হাত নৌকার মজুরি ৯০০ টাকা, ১০-১২ হাত নৌকায় ১১০০ টাকা পাই। তবে এই আয় দিয়ে পরিবার চালাতে হিমশিম খেতে হয়।’কারিগরদের অভিযোগ, ‘সরকারি কোনো সহায়তা আমরা পাই না। মহাজনের দেওয়া মজুরি দিয়ে সংসার চালানো বেশ কঠিন।’এ বিষয়ে কুকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার বলেন, ‘নৌকা কারিগরদের জন্য ইউনিয়ন পরিষদে আলাদা কোনো বরাদ্দ নেই। তবে কেউ অসুস্থ হলে ইউনিয়নের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করি।’বর্ষার এই সময়টায় যেমন চাহিদা বাড়ে কাঠের নৌকার, তেমনি কর্মসংস্থানেরও সৃষ্টি হয় গ্রামের শত শত মানুষের। এই গ্রাম যেন এক জীবন্ত শিল্পগ্রাম, যেখানে ঐতিহ্য আর জীবিকার গল্প একই স্রোতে মিশে গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই সনদ বাস্তবায়নে সেপ্টেম্বরেই সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন’
‘জুলাই সনদ বাস্তবায়নে সেপ্টেম্বরেই সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন’

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় Read more

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ

আজ ১৩ অক্টোবর, ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর Read more

সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ
সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ

গাজীপুর সাফারি পার্কে মধ্যরাতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।শনিবার (২৭ Read more

ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী
ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী

ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে Read more

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যানজটের শহর রাজধানী ঢাকা। কেনাকাটা করতে ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন