নেত্রকোনায় ব্যাটারি চালিত অটোরিকশার বিশেষ চেম্বারের ভিতরে করে অভিনব কায়দায় মাদকদ্রব্য পাচারকালে অবৈধ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা মাদকদ্রব্য অধিদপ্তরের সরকারি পরিচালক নাজমুল হক।এর আগে বুধবার দুপুরে নেত্রকোনা কলমাকান্দা সড়কের ঠাকুরাকোনা ফেরীঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম।আটককৃতরা হলেন, নেত্রকোনা সদর লক্ষ্মীপুর ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মো: তপন মিয়া (২৬) ও কলমাকান্দা কৈলাহাটি ইউনিয়নের মইপুকুরিয়ার গ্রামের মো: রাকিব হোসেন (৩২)।মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা কলমাকান্দা সড়কের ঠাকুরাকোনা ফেরীঘাটে অবস্থান নেয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম। এ সময় সন্দেহজনক একটি ব্যাটারি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিশেষ চেম্বার থেকে চোরাই পথে আনা ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০৯ বোতল মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক জানান, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি অটোরিকশার বিশেষ চেম্বার থেকে ম্যাকডোয়েলের নম্বর ১ লাক্সারি হুইস্কি ৭৫০ এমএল ৪২ বোতল ও একই ব্র্যান্ডের ৩৭৫ এমএল এর ৬৭ বোতলসহ মোট ১০৯ বোতল মদসহ পরিবহনকালে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’উল্লেখ্য, নেত্রকোনার পাহাড়ী সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন সীমান্ত দিয়ে কাঁটাতারের নিচ দিয়ে মাদকদ্রব্য পাচার করে আসছে চোরাকারবারীরা। যা নেত্রকোনা হয়ে রাজধানী শহর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা
নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবদল নেতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা মফিজুর রহমান মুকুল (৪৫) গুরুতর Read more

গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব: শুভেন্দু
গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব: শুভেন্দু

গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ছেলের Read more

মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ, দুই মাস পর রমজান
মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ, দুই মাস পর রমজান

মধ্যপ্রাচ্যে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখা যাওয়ায় শুরু হয়ে গেল মহিমান্বিত রমজানের অপেক্ষা। কারণ Read more

বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে
বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে

মা নেই-রাতের আঁধারে চিরবিদায় জানিয়েছেন পৃথিবীকে। চারপাশে শোকের মাতম, বাড়িতে চলছে দাফনের প্রস্তুতি। এমন শোকের মুহূর্তে বুক ভরা কান্না চেপে Read more

গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে
গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা
ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ের বিলাসপুরে। মঙ্গলবার (৪ নভেম্বর) জয়রামনগর স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন