নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ)।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর রাতে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করেন। এদের মধ্যে ২ জন পুরুষ এবং ৮ জন মহিলা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।আটক ব্যক্তিরা হলেন- আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।বিজিবি আরও জানান, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক স্থান হতে বাংলাদেশী ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত নাগরিক বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে বোম্বাই শহরে ২ জন পুরুষ রাজমিস্ত্রী এবং ৮ জন মহিলা বাসা-বাড়িতে কাজ করার নিমিত্তে গমন করে। পরবর্তীতে তাদেরকে ভারতীয় পুলিশ (সিআইডি) কর্তৃক আটক করা হয়। গত ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের নিকট তাদের হস্তান্তর করেন। পরবর্তীতে বিএসএফ কর্তৃক বৃহস্পতিবার ভোর রাতে সীমান্ত পিলার ২৫৬/৭ এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি টহলদল তাদের আটক করেন। উক্ত আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমেরিকার ৯৮ কোটি টাকা মূল্যের ঔষধ উপহার পেলো রামেক হাসপাতাল
আমেরিকার ৯৮ কোটি টাকা মূল্যের ঔষধ উপহার পেলো রামেক হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রোগীদের জন্য আমেরিকা থেকে ৯৭ কোটি ৪৮ লাখ টাকা মূল্যমানের ঔষধ এসেছে বলে জানিয়েছে Read more

চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক
চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও Read more

বৈশাখে বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি
বৈশাখে বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি

বৈশাখের ছুটিতে সোমবার (১৪ এপ্রিল) সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকছে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। সেই সাথে বন্ধ থাকবে Read more

কলকাতায় ‘বাংলাদেশি’ বলে শিক্ষার্থীকে মারধর
কলকাতায় ‘বাংলাদেশি’ বলে শিক্ষার্থীকে মারধর

ভারতের কলকাতায় বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে।ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে Read more

গাজায় নৃশংসতা ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যা, মানসিক রোগে ভুগছেন ৬০%
গাজায় নৃশংসতা ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যা, মানসিক রোগে ভুগছেন ৬০%

ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে হামলার সময় এবং এর পর থেকে ইসরায়েলের সেনাদের মধ্যে আত্মহত্যা ও আঘাত–পরবর্তী মানসিক চাপসংক্রান্ত রোগ Read more

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে কিশতোয়ারের ছাতরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন