২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বরিশাল সিনিয়র সহকারী জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনাল বিসিসি ২০২৩ এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক হাসিবুল হাসান মামলাটি পরবর্তীতে আদেশের জন্য রেখেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান। সুষ্ঠু না হওয়ায় নির্বাচনের ফলাফল বাতিল করে ইকবাল হোসেন তাপসকে মেয়র ঘোষণার দাবি জানানো হয়েছে মামলায়।মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালে অনুষ্ঠিত বিসিসি নির্বাচন সুষ্ঠু না হয়নি। ওই নির্বাচনে তাপসের নিশ্চিত জয় ছিনিয়ে নেয়া হয়েছিল। তাই ২০২৩ সালের বিসিসি নির্বাচন সুষ্ঠু না হওয়ার শংকার কথা তৎকালীন প্রধান নির্বাচন কমিশনসহ বিভিন্ন ব্যক্তিদের কাছে জানিয়েছিলেন প্রার্থী তাপস।তারপরও তৎকালীন ডিজিএফআই এবং এনএসআই সদস্যরা নৌকা প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রত্যক্ষভাবে কাজ করেছে। পাশাপাশি ইভিএম মেশিনের মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করে নৌকার প্রার্থীকে বিজয়ী করা হয়। নির্বাচনের আগে থেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে বহিরাগতদের এনে বিভিন্ন হোটেলে রাখা হয়েছিল।ওই নির্বাচনের ভোটের দিন পর্যন্ত তাপসকে বিভিন্ন ভয় দেখানো হয়। পোলিং এজেন্টেদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়সহ প্রার্থী তাপস সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হন। ভোটকেন্দ্র দখলে নিয়ে নৌকা প্রার্থীর লোকজন ইভিএম মেশিনের বাটন চেপে নিজেরাই ভোট দিয়েছিল। তখন একজন বহিরাগতকে ধরে আইন শৃংখলা বাহিনীর হাতে দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। ৫০টি ভোট কেন্দ্রে উপস্থিতির হার শতকরা ২০-২৫ ভাগ লক্ষ্য করা গেলেও ফলাফলে মাত্রাতিরিক্ত ভোট গ্রহণ দেখানো হয়েছে।এছাড়া তাপস কে যে ভোট দেখানো হয়েছে তাপসের জনসমর্থনের চেয়ে কম। বিষয়গুলো তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের জানালেও কোন সমাধান হয়নি। ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারলে তিনি বিজয়ী হতেন। তাই ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে ইকবাল হোসেন তাপসকে মেয়র হিসেবে ঘোষণা দেয়ার দাবি জানানো হয়েছে মামলায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসসিও সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে গঠিত হচ্ছে নতুন ব্যাংক
এসসিও সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে গঠিত হচ্ছে নতুন ব্যাংক

চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন। এতে সংস্থার Read more

বিজয়-তৃষার বিয়ে?
বিজয়-তৃষার বিয়ে?

Source: রাইজিং বিডি

মালয়েশিয়ায় অপারেসি ১১৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অপারেসি ১১৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কোটা ভরুতে ১১৪ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৫ মে) কেলানতান রাজ্যের কোটা ভরুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে Read more

চট্টগ্রামে এনসিপির একমাত্র প্রার্থী জোবাইরুল আরিফ, নেই কোনো স্থাবর সম্পত্তি
চট্টগ্রামে এনসিপির একমাত্র প্রার্থী জোবাইরুল আরিফ, নেই কোনো স্থাবর সম্পত্তি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১২ দলীয় জোটের অংশীদার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মো. Read more

নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ
নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে একটি মেসেজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক Read more

আসছে টিকটকের নতুন অ্যাপ, থাকছে যেসব সুবিধা
আসছে টিকটকের নতুন অ্যাপ, থাকছে যেসব সুবিধা

টিকটক বিক্রির অর্থই হলো যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন একটি অ্যাপ ডাউনলোড করা। আর নতুন অ্যাপ ডাউনলোড করার অর্থই হলো ভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন