চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট অর্ধগলিত অবস্থায় আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ।বুধবার (৩০ জুলাই) সকালে গরু বাঁধতে গিয়ে স্থানীয়রা হাপানিয়া রাজার টিলার (সুন্দরশাহ ছিলা) পূর্ব পাশের পাহাড়ি ঝিরিতে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত আবু তাহের হাপানিয়া বক্তারখীল এলাকার মৃত হাচি মিয়ার দ্বিতীয় ছেলে।স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম জানান, ‘দুপুর দুইটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি ভূজপুর থানা পুলিশকে অবহিত করি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্বজনরা মরদেহের কাপড়চোপড় দেখে সেটি আবু তাহেরের বলে শনাক্ত করেন।’ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠাই। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসি আরও জানান, শুনেছি তিনি মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছোট কিন্তু স্বাদে অতুলনীয়: বাজারে বাঁশখালীর কালীপুরের লিচু
ছোট কিন্তু স্বাদে অতুলনীয়: বাজারে বাঁশখালীর কালীপুরের লিচু

স্বাদে অতুলনীয় হওয়ায় দেশজুড়ে কদর রয়েছে চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের লিচুর। আকারে কিছুটা ছোট হলেও রসালো এই লিচু উঠতে শুরু করেছে Read more

গাবতলীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
গাবতলীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নুররাত (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।মঙ্গলবার (৩১ Read more

ইয়েমেনে ৭ ড্রোন ধ্বংস, যুক্তরাষ্ট্রের ক্ষতি ২০০ মিলিয়ন ডলার
ইয়েমেনে ৭ ড্রোন ধ্বংস, যুক্তরাষ্ট্রের ক্ষতি ২০০ মিলিয়ন ডলার

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছয় সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের ৭টি রিপার ড্রোন ভূপাতিত করেছে Read more

নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করলেন জুনায়েদ-রিফাত
নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করলেন জুনায়েদ-রিফাত

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ।বৃহস্পতিবার Read more

সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের
সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের

'কী কই বাহে! আমার দুশ্চিন্তায় শেষ নেই। ঈদে ছেলের নতুন শার্ট-প্যান্ট কিনে দিতে পারিনি, এবার কথা দিছি কিনে দেব, কিন্তু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন