আন্তর্জাতিক বাজার থেকে আগামী মাসে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। আগামী ৭ আগস্ট এ দরপত্র আহ্বান করা হবে।আর বাংলাদেশের এ ৯ লাখ টন চাল কেনার খবরে ভারতে নন-বাসমতি চালের দাম ৮-১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।বিশ্বে যত চাল রপ্তানি হয় তার ৪০ শতাংশই ভারত করে। দেশটির ব্যবসায়ীদের আশা বাংলাদেশ নতুন করে যে ৯ লাখ টন চাল কিনতে যাচ্ছে সেটির বড় একটি অংশ রপ্তানির সুযোগ পাবেন তারা। কারণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তাদের চালের দাম কম এবং বাংলাদেশে ভারত সহজে পণ্য রপ্তানি করতে পারে।দেশটির ব্যবসায়িক একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের রপ্তানির ঘোষণার কারণে স্বর্ণা, মিনিকেট এবং সোনা মাসোরির চাহিদা বহুলাংশে বৃদ্ধি পাবে।বাংলাদেশে চাল রপ্তানিকারক বড় প্রতিষ্ঠান ভিলা গ্রুপের প্রধান নির্বাহী সুরাজ আগারওয়াল ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেছেন, “বাংলাদেশের রপ্তানির খবরের প্রভাব ইতিমধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজারে পড়া শুরু হয়েছে। যেখানে ভোক্তা পর্যায়ে চালের দাম গত কয়েক সপ্তাহে ৮-১০ শতাংশ বেড়েছে।”ভারতের চাল প্রক্রিয়াজাতকারকরা জানিয়েছেন বাংলাদেশে নন-বাসমতি চালের চাহিদা অনেক বেশি। বাংলাদেশ চাল আমদানি করবে এ খবর যখন ছড়িয়েছে তখনই অভ্যন্তরীণ বাজারে এসব চালের দাম বেড়েছে।দেশটির চাল রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কৃষ্ণা রাও বলেছেন, “মালামাল পরিবহনের সুবিধা এবং শক্তিশালী উৎপাদনের কারণে ভারত বাংলাদেশে অনেক চাল রপ্তানি করবে বলে আমাদের আশা।”চাল রপ্তানিকারকরা জানিয়েছেন, ৯ লাখ টনের মধ্যে বাংলাদেশ সরকার কিনবে ৪ লাখ টন । বাকি ৫ লাখ টন কেনা হবে বেসরকারিভাবে। দরপত্রের মাধ্যমে চাল কেনার আদেশ পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে সেগুলো রপ্তানি করতে পারবেন রপ্তানিকারকরা।পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বিহারে উৎপাদিত মিনিকেট এবং সোনা মাসোরি চাল বাংলাদেশে রপ্তানি করা হবে বলে ধারণা করা হচ্ছে।দেশটির ব্যবসায়িক একটি সূত্র জানিয়েছেন, বাংলাদেশ সাধারণত আগস্টের পর চাল আমদানি করে থাকে। কিন্তু জুলাই ও আগস্টে অত্যাধিক বৃষ্টির কারণে বপন করা ফসল নষ্ট হয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে এবার আগেই চাল আমদানি করছে ঢাকা। সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৪
কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৪

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত অবস্থায় রিয়াদ হোসেন (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় বিজিবি এক হাবিলদার, Read more

৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ।  পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বিজিএমইএ তাদের সদস্যদের বিশেষভাবে Read more

১৩ আগস্ট: নামাজের সময়সূচি
১৩ আগস্ট: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৯ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৮ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আফগানিস্তান ভারতের হাতের পুতুল: পাকিস্তান
আফগানিস্তান ভারতের হাতের পুতুল: পাকিস্তান

আফগানিস্তানকে হাতিয়ার বানিয়ে ভারত সন্ত্রাস ছড়াচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাবুল যদি Read more

১৪ জুলাই: নামাজের সময়সূচি
১৪ জুলাই: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৪ জুলাই ২০২৫ ইংরেজি, ৩০ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৮ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

নেতার পায়ে ‘সিজদা’ করতে হবে বলা বিএনপি নেতা টাইগার বহিষ্কার
নেতার পায়ে ‘সিজদা’ করতে হবে বলা বিএনপি নেতা টাইগার বহিষ্কার

বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়ার জন্য বিএনপি নেতা রেজাউল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন