আধুনিক পৃথিবী এখন এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে প্লাস্টিকহীন পৃথিবীতে ফিরে যাওয়া কার্যত অসম্ভব। আমাদের প্রতিদিনের জীবনে প্লাস্টিকের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু ব্যবহারের পর এই প্লাস্টিকগুলো কোথায় যায়? পৃথিবীজুড়ে যে বিপুল পরিমাণ বর্জ্য জমে রয়েছে, তার মধ্যে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ সবচেয়ে বেশি। শুধু মাটির উপরে বা ভিতরে নয়, সমুদ্রের নিচেও রয়েছে প্লাস্টিকের সাম্রাজ্য। বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে এই মাইক্রো প্লাস্টিক এবারে ঢুকতে শুরু করেছে পুকুর বা নদীর মাছের শরীরে, চাষের জমির ফলনে, গরুর দুধে, এমনকী মানব শরীরেও।সম্প্রতি জার্মান গবেষকরা স্বস্তির কথা জানিয়েছেন। একটি গবেষণায় তাঁরা জার্মানির লেক স্টেচলিনে প্লাস্টিক ধ্বংসকারী কিছু ছত্রাকের সন্ধান পেয়েছেন। মিঠা পানির আবাসস্থলে পাওয়া এই ছত্রাকগুলির মধ্যে রয়েছে সিন্থেটিক প্লাস্টিক ভেঙে ফেলার অদ্ভুত এক ক্ষমতা। আর তাই বিশেষ ধরনের এই ছত্রাকের মাধ্যমে বর্জ্য নিয়ন্ত্রণ ও প্লাস্টিক দূষণের সম্ভাব্য প্রাকৃতিক সমাধান করতে আগ্রহী বিজ্ঞানীরা।লিবনিজ ইনস্টিটিউট অফ ফ্রেশওয়াটার ইকোলজির গবেষকরা জানাচ্ছেন, এই ছত্রাকগুলি সিন্থেটিক পলিমারের উপরে নিজেদের বংশবৃদ্ধি ঘটাতে সক্ষম। বিজ্ঞানীরা মনে করছেন, জলজ পরিবেশে সম্ভবত প্লাস্টিকের অতিরিক্ত বর্জ্যে নিজেদের অভিযোজন ঘটাতেই ছত্রাকগুলির মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য দেখা দিয়েছে।গবেষণায় দেখা গিয়েছে, ১৮টি ছত্রাকের স্ট্রেনের মধ্যে পৃথক ৪ প্রজাতির ছত্রাক পলিউরেথেনের প্রতিও বিশেষভাবে আকৃষ্ট। সাধারণ প্লাস্টিক, জুতো, রাবার প্রভৃতিতে এই ধরনের ছত্রাক বেড়ে উঠতে পারে। কিন্তু পলিথিনের মোড়ক বা ব্যাগ, গাড়ির টায়ার প্রভৃতি শক্ত প্লাস্টিকগুলোকে সহজে ভাঙতে পারে না।তবে, শুধুমাত্র ছত্রাক কখনওই বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ ঠেকাতে পারবে না। পৃথিবীতে বার্ষিক প্লাস্টিক উৎপাদন ৪০ কোটি টন। এর মধ্যে মাত্র ৯ শতাংশ পুনরায় ব্যবহৃত হয়। তাই, শুধুমাত্র ছত্রাক দিয়ে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করা কখনওই সম্ভব নয়।বিজ্ঞানীরা ইতিমধ্যে প্রায় ৪০০টিরও বেশি এরকম ছত্রাক ও ব্যাকটেরিয়া চিহ্নিত করেছেন। এগুলো সরাসরি প্লাস্টিক খেয়ে ফেলতে সক্ষম। পরিবেশ রক্ষায় এই ছত্রাকগুলিকে যদি কোনোভাবে কাজে লাগানো যায়, সেক্ষেত্রে আশার আলোর দেখা মিলতে পারে বলে মনে করছেন গবেষকরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি নেতার হুমকি
পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি নেতার হুমকি

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রকাশ করা একটি ভিডিওতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। ভিডিওতে এক শীর্ষ Read more

নতুন কোচ পেলেন হামজারা
নতুন কোচ পেলেন হামজারা

বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গিয়েছিল লেস্টার সিটি। পরিস্থিতি এমন হয়েছিল যে, শেষ Read more

ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের তথ্য জানালো স্পেন
ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের তথ্য জানালো স্পেন

ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাছাড়া বিশ্বের দখলদার দেশটির সঙ্গে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা Read more

ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার Read more

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, দেশের অর্থনীতিকে যদি পরিবর্তন করতে হয়, Read more

বোনের গায়ে হলুদের রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাইয়ের
বোনের গায়ে হলুদের রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাইয়ের

সিরাজগঞ্জের কামারখন্দে ছোট বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ওমর ফারুক শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন