বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর এবার তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির ব্যাটারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন অভিষেক শর্মা। এছাড়া ওল্ড ট্রাফোর্ড টেস্টে ব্যাটে-বলে আলো ছড়িয়ে টেস্টের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৩য় স্থানে উঠেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।ওল্ড ট্রাফোর্ড টেস্টে ভালো করা ভারত এবং ইংল্যান্ডের প্লেয়াররা এগিয়েছেন আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে। এছাড়া টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড শীর্ষস্থান হারিয়ে নেমেছেন ২ নম্বরে, ১ নম্বরে উঠেছেন ভারতের অভিষেক শর্মা। ৮২৯ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন অভিষেক। অন্যদিকে হেডের রেটিং ৮১৪। শীর্ষ দশে ঢুকেছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিশ। ৬ ধাপ এগিয়ে ৯ম স্থানে রয়েছেন তিনি।ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজি ক্রিকেটাররা র‍্যাঙ্কিংয়েও তাই বেশ উন্নতি করেছেন। ১২ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন টিম ডেভিড। এছাড়া ৬৪ ধাপ এগিয়ে ২৪ নম্বরে রয়েছেন ক্যামেরন গ্রিন। ৪ ধাপ উন্নতি করে গ্লেন ম্যাক্সওয়েল উঠে এসেছেন ৩২ নম্বরে।বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তাওহিদ হৃদয়, রয়েছেন ৩৯তম স্থানে। বাংলাদেশের বিপক্ষে ভালো করা পাকিস্তানের হাসান নওয়াজ ১৪ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের সাথে যৌথভাবে রয়েছেন ৫৪ নম্বরে। মিলার এগিয়েছেন ৩ ধাপ।এছাড়া ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড ২৮ ধাপ এগিয়ে উঠেছেন ৭২ নম্বরে। আরেক ক্যারিবিয়ান শিমরন হেটমায়ার ১৯ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ১০০তম স্থানে। তাদের সতীর্থ রোমারিও শেফার্ড ৫ ধাপ এগিয়ে উঠেছেন ৯২ নম্বরে। এছাড়া বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিফটি হাঁকানো সাহিবজাদা ফারহান ৬৯ ধাপ এগিয়ে উঠেছেন ৯৭তম স্থানে।টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। এছাড়া অস্ট্রেলিয়ার নাথান এলিস ৭ ধাপ এগিয়ে উঠেছেন ৮ম স্থানে। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান। শীর্ষ দশের বাইরে চলে গেছেন মুস্তাফিজ। ৩ ধাপ পিছিয়ে ১২ নম্বরে রয়েছেন তিনি, তবুও বাংলাদেশিদের মধ্যে সেরা তিনিই।নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ১০ ধাপ এগিয়ে উঠেছেন ১৯ নম্বরে। অস্ট্রেলিয়ার শন অ্যাবট ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩তম স্থানে। নিউজিল্যান্ডের ইশ সোধি ৩ ধাপ এগিয়ে রয়েছেন ৩০ নম্বরে। এছাড়া আরেক কিউই জাকারি ফুলকস ১৮ ধাপ এগিয়ে আছেন ৪১তম স্থানে। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬৩ নম্বরে।এছাড়া অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডি দিয়েছেন বিশাল লাফ। ৪৭ ধাপ উন্নতি করে ৭১ নম্বরে রয়েছেন তিনি। ১১ ধাপ এগিয়ে আরেক অজি জাভিয়ের বার্টলেট রয়েছেন ৭৭ নম্বরে। ৫ ধাপ এগিয়ে নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে আছেন ৭৯তম স্থানে। আরেক কিউই উইল ও’রউরকে এগিয়েছেন ১৬ ধাপ, আছেন ৮৬ নম্বরে।ওল্ড ট্রাফোর্ড টেস্টে ম্যাচসেরা হওয়া বেন স্টোকস ৩০১ রেটিং নিয়ে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে উঠেছেন ৩য় স্থানে। ২য় স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের রেটিং ৩০৫। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার রেটিং ৪২২।ওল্ড ট্রাফোর্ডে ১৫০ হাঁকানো জো রুট টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন। রেটিং এখন ৯০৪। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনের রেটিং ৮৬৭। শীর্ষ দশে ঢুকেছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। ৫ ধাপ এগিয়ে ১০ম স্থানে রয়েছেন ওল্ড ট্রাফোর্ডে ৯৪ রান করা ডাকেট।ভারতের রিশভ পান্ট ১ ধাপ এগিয়ে ৭ম স্থানে উঠেছেন। আরেক ভারতীয় যশস্বী জাইসওয়াল ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৮ম স্থানে। হার না মানা সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিয়ারসেরা রেটিং নিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠেছেন রবীন্দ্র জাদেজা। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন জাদেজা।টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। শীর্ষ দশে নেই কোনো পরিবর্তন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী
মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী

নিউইয়র্কের একটি আদালতে নাটকীয়ভাবে হাজির করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। সোমবার (০৫ জানুয়ারি) ভোরে Read more

হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা
হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা

নোয়াখালীর হাতিয়ায় ১৭ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘সমুদ্র বিলাস’ নামের একটি স্পিড বোটের তেল শেষ হয়ে Read more

দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬টি, উৎপাদন ক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী
দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬টি, উৎপাদন ক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী

দেশের বিদ্যুৎ খাতে সক্ষমতার নতুন মাইলফলক স্পর্শ করেছে সরকার। বর্তমানে সারাদেশে সরকারি-বেসরকারিতে মোট ১৩৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল রয়েছে। এসব Read more

ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা
ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা

ঈদের টানা ১০ দিনের ছুটিতে পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা মানুষের দুয়ারে দুয়ারে Read more

ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির
ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে Read more

বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ
বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ

কক্সবাজারের চকরিয়ায় বিরতিহীন বৃষ্টির কারণে কুরবানি পশুর হাটগুলো যেন অচেনা হয়ে গেল। এক কথায় বলতে গেলে, বৃষ্টিতে যেন বন্দী কুরবানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন