আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের লক্ষ্যে চাহিদা চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের স্বাক্ষরিত এ চিঠি দেশের সব জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এই কার্যক্রমের জন্য আর্থিক বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের পরিচালন বাজেটের আওতায় দেওয়া হবে। এক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২০ মে জারি করা পরিপত্রের ক্ষুদ্র মেরামত সংক্রান্ত নীতিমালা অনুসরণ করতে হবে।জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, উপজেলা বা থানা শিক্ষা অফিস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আগামী ১০ আগস্টের মধ্যে নির্ধারিত ছকে হার্ডকপি ও সফটকপি (ই-মেইলে: dirplandpe@gmail.com, adplandpe@gmail.com) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে। তবে যেসব বিদ্যালয়ে বর্তমানে মেরামতের প্রয়োজন নেই, সেগুলোর চাহিদা না পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজার ভোটকেন্দ্র ছিল। একাদশ সংসদ নির্বাচনে ছিল ৪০ হাজারেরও বেশি এবং ভোটকক্ষ ছিল ২ লাখের বেশি। দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি কেন্দ্র ও ১ লাখ ৮৯ হাজার ৭৮টি ভোটকক্ষ এবং নবম সংসদ নির্বাচনে ৩৫ হাজার ২৬৩টি কেন্দ্র ও ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি ভোটকক্ষ ছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি
অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে Read more

কুয়াকাটায় ইয়াবা ও কাঁচামালসহ চার যুবক আটক
কুয়াকাটায় ইয়াবা ও কাঁচামালসহ চার যুবক আটক

পটুয়াখালী কুয়াকাটায় গোপন সংবাদের ভিত্তিতে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইচসহ চার যুবককে গ্রেফতার করেছে পটুয়াখালী Read more

গাজায় ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম
গাজায় ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম

অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক বিমান থেকে তারা মানবিক ত্রাণ পৌঁছাচ্ছে। কাতারভিত্তিক Read more

যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস Read more

কৃষক শ্রমিক জনতা লীগ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ঘোষণা
কৃষক শ্রমিক জনতা লীগ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন