রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যেই সুনামির ঢেউ আঁছড়ে পড়তেও শুরু করেছে।এমন অবস্থায় নিচু স্থানে থাকা মানুষকে উঁচু কোনও স্থানে চলে যেতে বলেছেন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনলুলু শহরের মেয়র। পুরো শহরে সুনামি সতর্কতা জারি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।হনলুলুর মেয়র রিক ব্ল্যানজিয়ার্ডি বলেন, শহরজুড়ে এখন পূর্ণ সুনামি সতর্কতা জারি রয়েছে। এক ব্রিফিংয়ে তিনি বলেন, নিচু এলাকায় অবস্থানকারীদের দ্রুত উঁচু জায়গায় চলে যেতে হবে।এদিকে জাপান ও হাওয়াইয়ের মাঝামাঝি মিডওয়ে অ্যাটল দ্বীপের ওপর দিয়ে ৬ ফুট (১.৮ মিটার) উচ্চতার সুনামি ঢেউ অতিক্রম করেছে বলে জানিয়েছেন হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন। তিনি জানান, এটি ছিল ঢেউয়ের নিচের অংশ থেকে চূড়া পর্যন্ত উচ্চতা।জোশ গ্রিন আরও বলেন, “আমরা এখনো একটি বড় ঢেউয়ের আশঙ্কা করছি”। পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত ‘সতর্কতা’ তুলে নেওয়া হবে না বলেও জানান তিনি।অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামি ঢেউ এখন হাওয়াইয়ে আঘাত হানছে। তারা বলেছে, “জীবন ও সম্পদ রক্ষায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়া দরকার”। এই ঝুঁকি কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও সতর্ক করেছে কেন্দ্রটি।এছাড়া ওয়াহু দ্বীপের হালেইওয়া এলাকায় ৪ ফুট উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। দ্বীপের জরুরি ব্যবস্থাপনা বিভাগ সর্বশেষ আপডেটে জানিয়েছে, যাদের উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, তাদের এখনই ফিরে না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।তারা বলেছে, সুনামি ঢেউ এখনো হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানছে এবং সুনামি সতর্কতা এখনো বহাল রয়েছে। পুরো উপকূলজুড়ে থাকা সুরক্ষা এলাকা বা ‘ইভাকুয়েশন জোনে’ কেউ যেন না ফেরেন, যতক্ষণ না কর্তৃপক্ষ নিরাপদ বলে ঘোষণা দেয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের Read more

চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গায় তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে রুহুল আমিন কবির নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় Read more

সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন

ডে ভিজিটর সেন্টার সুন্দরবনের করমজলকে বন বিভাগের তিন মাসের নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশে অনুমতির দাবিতে রবিবার (১৫ জুন) Read more

আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা
সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা

সাফ ফুটসাল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হলেও প্রথম আসর আয়োজন হতে যাচ্ছে থাইল্যান্ডে। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি শুরু হবে সাফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন