চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় সোমবার মধ্যরাত পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় এক বছরের সমান বৃষ্টি হয়েছে। গত বুধবার বেইজিং ও আশপাশের প্রদেশগুলোতে ভারী বৃষ্টি শুরু হয়। সোমবার তা তীব্র আকার ধারণ করে। এক দিনেই রাজধানী বেইজিংয়ের উত্তরাঞ্চলে ৫৪৩ দশমিক ৪ মিলিমিটার (২১ দশমিক ৪ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টি শুরুর পর বেইজিংয়ের ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির কারণে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মধ্যরাত পর্যন্ত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সিনহুয়া।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মিলাদ ও মাইকিং
ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মিলাদ ও মাইকিং

ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়াতের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাগলের মালিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানিয়ে Read more

ইসরায়েলে ফের মিসাইল হামলা চালাল ইয়েমেন
ইসরায়েলে ফের মিসাইল হামলা চালাল ইয়েমেন

দখলদার ইসরায়েলে আবারও মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেন। মঙ্গলবার (২৭ মে) সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ Read more

দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮০৯
দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮০৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২৮১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৮ Read more

নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য
নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক Read more

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন
‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন

জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।মঙ্গলবার (২০ মে) পৃথক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন