ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পের উৎপত্তিস্থল। এতে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি।গতকাল সোমবার রাত ১২টা ১১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস)। খবর হিন্দুস্তান টাইমসের।ভারতের কেন্দ্রীয় সরকার শাসিত আটটি অঞ্চলের মধ্যে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ অন্যতম। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত ৫৭২টি ছোট-বড় দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ। এসব দ্বীপের মধ্যে মাত্র ৩৮টিতে লোকজন বসবাস করে।প্রসঙ্গত, ভৌগলিকভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান বঙ্গোপসগারের সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। আন্দামান দ্বীপ অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যার ফলে এই অঞ্চলটিতে ঘন ঘন ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি রয়েছে। দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান আন্দামান নিকোবরের ব্যারেন দ্বীপে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ার মনখালী উপকূলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ দুই শিক্ষার্থী
উখিয়ার মনখালী উপকূলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ দুই শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়ার মনখালী উপকূলে ভয়াবহ ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়েছে নবম শ্রেণীর দুই শিক্ষার্থী।শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে সৈকতপাড়ে খেলতে Read more

নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, অশ্লীল ভিডিও ধারণ
নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, অশ্লীল ভিডিও ধারণ

নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে দুর্বৃত্তরা। প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর বর্বর হামলা চালিয়ে Read more

ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।বুধবার দুপুরে Read more

সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার
সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার

বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম।শুক্রবার (০৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা Read more

চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!
চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!

দীর্ঘ চার বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি Read more

নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারকে জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চলমান রাখায় পৃথক দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিক্ষা চলাকালীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন