পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি উদ্ধারকৃত একটি প্রাচীন বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিষ্ণু মূর্তিটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের বগুড়া আঞ্চলিক অফিসের পরিচালক এ,কে,এম সাইফুর রহমানের নিকট হস্তান্তর করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের পুঠিয়া রাজবাড়ীর এসিসট্যান্ড কাস্টোডিয়ান মোঃ হাফিজুর রহমান, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আতিকুর রহমান, এসআই সনজিত কর্মকার, এ এসআই আনোয়ার হোসেন, পুকুর মালিক লোকমান হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।পুঠিয়া রাজবাড়ীর এসিসট্যান্ড কাস্টোডিয়ান মোঃ হাফিজুর রহমান জানান, এ বিষ্ণু মূর্তিটির দৈর্ঘ্য ২৬.৫ ইঞ্চি ও প্রস্থ ১২.৫ ইঞ্চি। মূর্তিটি সংরক্ষণের জন্য প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক অফিসে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে পাবনায় তাড়াশ ভবনে যাদুঘরে স্থানান্তর ও স্থায়ী সংরক্ষণ করা হবে।চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, আনুমানিক দেড় হাজার বছরের পুরনো বিষ্ণু মূর্তি। এটি পাল বা সেন যুগের হতে পারে। মূর্তিটি কালো পাথরে খোদাই করা এবং এতে বিষ্ণু দেবতার নিখুঁত চিত্রাঙ্কন রয়েছে। চাটমোহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত গবেষণায় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সহায়ক ভূমিকা রাখবে।উল্লেখ্য, গত ২৫ জুলাই শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম এলকার লোকমান হোসেনের পুকুরে মাছ ধরার সময় এই বিষ্ণু মূর্তি পাওয়া যায়। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মূর্তিটি উদ্ধার করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ
নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ

ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে নেপাল।  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে দেশটি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া Read more

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, সরকারের পদত্যাগ দাবি
জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, সরকারের পদত্যাগ দাবি

পূর্ব-আফ্রিকার দেশ মাদাগাস্কারে পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের Read more

আজ ২৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ভারত-চীনসহ ২৩ দেশকে প্রধান মাদক পাচারকারী বললেন ট্রাম্প
ভারত-চীনসহ ২৩ দেশকে প্রধান মাদক পাচারকারী বললেন ট্রাম্প

ভারত, আফগানিস্তান, চীন ও পাকিস্তানসহ বিশ্বের ২৩টি দেশকে বড় ধরনের মাদক পাচারকারী দেশ হিসেবে ঘোষণা করেছেন  ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার Read more

এবার ৫০০, ২০০ ও ১০০ টাকার নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক
এবার ৫০০, ২০০ ও ১০০ টাকার নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট। ইতোমধ্যে নোটের ছবিও প্রকাশ করেছে বাংলাদেশ Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ-ইন করলো বিএসএফ
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ-ইন করলো বিএসএফ

পঞ্চগড়ে আবারও নারী পুরুষ শিশুসহ ২৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। মধ্যরাতে জেলার সদর উপজেলার শিংরোড এবং ঘাগড়া সীমান্ত দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন