চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সঙ্গে রোগীদের সঙ্গে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স-স্টাফদের দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।রোগীর পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে জান্নাতুল নাইমা (২১) নামের এক প্রসূতি ডেলিভারি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর রোগীর ব্যথা ও সংকট বাড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ ‘সব কিছু ঠিক আছে’ বলে জানান রোগীর পরিবারকে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সন্তান প্রসবের পর দেখা যায়, নবজাতকের কোনো নড়াচড়া নেই, কান্নাও করে না। প্রায় ১৫ মিনিট পর খিচুনির মতো অস্বাভাবিক অবস্থা দেখা দিলেও নার্সরা সেটিকে কান্না বলে চালিয়ে দেন। এরপর নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম শহরে রেফার করা হয়।এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, ‘নবজাতকের জন্মের সময় অতিরিক্ত চাপ প্রয়োগে শিশুর মস্তিষ্কের টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর শিশুটি প্রায় ৩০ ঘণ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার ২৯ জুলাই নবজাতকটি মারা যান।নবজাতকের চাচা সাহাদাত হোছাইন বলেন, ‘রোগী নিয়ে হাসপাতালের ডাক্তার ও নার্সদের বারবার জিজ্ঞেস করা হলেও তারা বিরক্ত হতো, ঠিকভাবে উত্তর দিত না। ওনারা বাচ্চার মাথা বের করার সময় বারবার ব্যর্থ হচ্ছিল, পরে পেট চেপে টেনে বাচ্চা বের করা হয়। এরপর বলে শহরে নিয়ে যান। তাদের আচরণ খুব খারাপ ছিল। গাফিলতি ছিল স্পষ্ট।’নিহত নবজাতকের মা জান্নাতুন নাইমা উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার সুফিয়াপাড়ার বাসিন্দা। রোগীর সঙ্গে থাকা তার মা বেবি আক্তার ও শাশুড়ি তৈয়বা খাতুনও নার্সদের খারাপ ব্যবহারের অভিযোগ করেন।রোগীর মা বেবি আক্তার ও শাশুড়ি তৈয়বা খাতুনের দাবি, এ ঘটনায় জড়িত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আমাদের মতো ঘটনা আর কারো সঙ্গে না ঘটে।বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, ‘আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি দ্রুত এ বিষয়ে খবর নিচ্ছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালের স্বপ্ন ভেঙে ফাইনালে বাংলাদেশ
নেপালের স্বপ্ন ভেঙে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জয় পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে লাল সবুজের প্রতিনিধিরা ১-০ গোলে নেপালকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে Read more

আমরা এখন আর একসঙ্গে থাকছি না, বিচ্ছেদের ইঙ্গিত তাহসানের
আমরা এখন আর একসঙ্গে থাকছি না, বিচ্ছেদের ইঙ্গিত তাহসানের

গেল বছরের শুরুতে আকস্মিক বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।গেল বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা Read more

রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন

ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন।মঙ্গলবার (২২ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী একে Read more

অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি
অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী, Read more

খেজুর গাছের প্রার্থী বয়কটের ডাক, ডিমলায় বিএনপির বিক্ষোভ
খেজুর গাছের প্রার্থী বয়কটের ডাক, ডিমলায় বিএনপির বিক্ষোভ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান সবুজ বলেছেন, “আপনারা সবাই খেজুর গাছের প্রার্থীকে বয়কট করবেন, খেজুর গাছের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন