দীর্ঘ সময় ধরে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। তার জনপ্রিয়তা দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়েছে বিদেশেও। এবার তাকে ‘মেগা স্টার’ তকমা দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। বর্তমানে ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেন হামজা চৌধুরী। সম্প্রতি নিজের ক্লাবকেই দেওয়া এক সাক্ষাৎকারে হামজার কণ্ঠে উঠে আসে সাকিবের প্রসঙ্গ। সেখানে সাকিব আল হাসানকে মেগা স্টার ও আইকন হিসেবে অভিহিত করেন এই ফুটবল তারকা। একইসাথে স্মরণ করেছেন বাংলার  ক্রিকেটের আরেক তারকা তামিম ইকবালকেও।সাকিব-তামিমের প্রশংসা ছাড়াও হামজার কণ্ঠে উঠে আসে বাংলাদেশের মানুষের ভালোবাসার কথাও। বাংলাদেশে এসে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে হামজা বলেন, ‘ওরা আমাকে শুধু একজন ফুটবলার নয়, আপনজন হিসেবে দেখেছে। অনেকেই বলবে এত ভালোবাসা ঝুঁকিপূর্ণও হতে পারে, কিন্তু এটা আমার কাছে হৃদয়ের কথা। সবাই আমাকে ভালোবেসে এসেছে, স্বাগতক জানিয়েছে, এর চেয়ে ভালো অনুভূতি আর কী আছে? আমরা ইংল্যান্ডে খেললেও এমন ভালোবাসা কমই পাওয়া যায়।’তিনি আরও যোগ করেন, ‘অনেকে বলবে এতটা ভালোবাসা পেলে নিরাপত্তার প্রশ্ন আসে, কিন্তু আমার কাছে বিষয়টা হৃদয়ের। এত সাড়া আমরা ইংল্যান্ডেও পাই না।’হামজার আগমনে বদলে যাচ্ছে দৃশ্যপট। একসময় যেখানে বাংলাদেশে খেলাধুলার মানেই ছিল ক্রিকেট, সেখানে এখন ফুটবল ঘিরেও তৈরি হচ্ছে উন্মাদনা। জাতীয় দলে প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি সেই আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে।তিনি বলেন, ‘আমার মনে হয় ফুটবল দেশের প্রধান খেলা হয়ে উঠছে। যদিও সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য ক্রিকেটেই এসেছে। তবে এখন ফুটবল উন্মাদনা দারুণ। ঢাকায় অবিশ্বাস্য পরিস্থিতি ছিল।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি
২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি

দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কর্তৃক দায়েরকৃত হত্যা চেষ্টা মামলা দীর্ঘ ২২ বছর পর বেকসুর Read more

পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি
পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনেরমতো মানববন্ধন করেছে Read more

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একদিকে কর্মসূচি, অন্যদিকে হাহাকার
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে  একদিকে কর্মসূচি, অন্যদিকে হাহাকার

চাকরিতে ১৪ তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সোমবার (২৪ Read more

ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি
ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি

কিছুদিন ধরে ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি দেখা গেছে। বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের ষষ্ঠস্থানে রয়েছে রাজধানী ঢাকা। Read more

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের
ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ভুটান, তুর্কমেনিস্তান এবং শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন