ঝিনাইদহের শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার দেবীনগর গ্রাম থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত রফিকুল দেবীনগর রামচন্দ্রপুর এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল, ৫টি রাম দা, হাতুড়িসহ দেশীয় অস্ত্র। ১০ বেঙ্গলের সিও এর নেতৃত্বে অভিযান চালানো হয়। ঘণ্টাব্যাপী অভিযানে রফিকুলের বাড়ি থেকে এসব অস্ত্র এবং সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, তাকে রাতেই শৈলকুপা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। শৈলকুপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের
হামাসকে আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলের

ইসরায়েল আবারও হামাসের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী গাজার সবচেয়ে বড় শহুরের কেন্দ্রে বিমান হামলা Read more

আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার
আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার

র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর হামলার সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশর থেকে ৩ হাজার ২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের টাওইলা শহরে পালিয়ে Read more

বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকায় শাহজালাল ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে একজন বাইসাইকেল আরোহীর Read more

জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন
জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ দুপুরে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী। শনিবার Read more

রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি

গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। তবে, রোববার (১১ মে) রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন