ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিওগুলোতে এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার (২৯ জুলাই) হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আলোচনা-তথ্য প্রদর্শনীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এত বড় গণহত্যা হয়েছে, অথচ শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই। মহাখুনি হাসিনার অডিওগুলো শুনলে দেখবেন এখনো সে প্রতিশোধপরায়ণ।’ উপদেষ্টা বলেন, ‘যুদ্ধক্ষেত্রেও একজন যদি গুলি খেয়ে পড়ে থাকে, চিকিৎসা না করান, সেটি অপরাধ। ১৯৭১ সালে পাকিস্তানও হয়তো এত অপরাধ করেনি। ওইটা তো অন্য দেশের বাহিনী, ’৭১ সালে লাশ পুড়িয়ে ফেলেছে এ রকম নৃশংসতা অন্তত দেখিনি।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রেগুলার তাজুল আপডেট দিচ্ছেন জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হাজার কোটি টাকা দিয়েও তাজুলকে কেনা যাবে না। সে রাত ২টা পর্যন্ত কাজ করে, একটা এভিডেন্স পেলে দৌড়িয়ে এসে বলে, “স্যার, ওমুক জিনিসটা পেয়েছি!”’ অনেক ব্যর্থতা আছে কিন্তু চেষ্টার কমতি নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘ব্যর্থতা, অজ্ঞতা আমাদেরও আছে। আপনাদের মতো আমারও মন কাঁদে।’ তিনি বলেন, ‘যে প্রক্রিয়ায় বিচার এগোচ্ছো ইনশাআল্লাহ বিচার আপনারা পাবেন। এমন একটা ফাউন্ডেশন আমরা রেখে যাবো, অন্য সরকার এসে পরিবর্তন করতে পারবে না।’ ‘বিচার নিয়ে আমি যেটা ভাবি, এটি আপনাদের প্রতি দায় না, বরং আল্লাহর প্রতি দায়। আমি ধার্মিক মানুষ, সব সময় বলি আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি। তিনি তো আমাকে দেখছেন। ইনশাআল্লাহ আমি পারবো। আমার পিএইচডি থিসিস নিয়েও এত কাজ করিনি,’ যোগ করেন আইন উপদেষ্টা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে দেশি ছাগলের ৫ বাচ্চা জন্ম, এলাকাজুড়ে চাঞ্চল্য
ফুলবাড়ীতে দেশি ছাগলের ৫ বাচ্চা জন্ম, এলাকাজুড়ে চাঞ্চল্য

ফুলবাড়ীতে এক দেশি ছাগলের ৫ বাচ্চা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের ৫টি বাচ্চা জন্ম হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি Read more

ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ শ্রমিকদলের সভাপতি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ শ্রমিকদলের সভাপতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০ পিস ইয়াবাসহ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তাকে মাদকের মামলায় গ্রেফতার Read more

ময়মনসিংহে ওএমএসের ১৬৫ বস্তা চাল জব্দ, থানায় মামলা
ময়মনসিংহে ওএমএসের ১৬৫ বস্তা চাল জব্দ, থানায় মামলা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা বাজারে রাতের আঁধারে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৬৫ বস্তা চাল কালোবাজারে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। তবে এখন Read more

রাজবাড়ীতে গরিবের চাউল কেরে নিল মহিলা ইউপি সদস্য
রাজবাড়ীতে গরিবের চাউল কেরে নিল মহিলা ইউপি সদস্য

রাজবাড়ীর কালুখালীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বিতরণকৃত ডিডব্লিউবি কার্ডধারীর কাছ থেকে চাউল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।উপজেলার Read more

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক মোজাম্মেল বাবুকে
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক মোজাম্মেল বাবুকে

রাজধানীর বনানী থানার চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রবিবার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের Read more

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের

এপিএস এতো দুর্নীতি করল, আর আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিছুই জানতেন না? আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন