চলতি মাসের মধ্যে যেসব বিষয়ে একমত হবে, তার চূড়ান্ত রূপ দিতে হবে- এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘খসড়া দেয়া হয়েছে। আজ বা কাল প্রাথমিক পর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেয়া হবে।’মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরুর আগে এসব কথা বলেন তিনি।আলী রীয়াজ বলেন, ‘খসড়া দেয়া হয়েছে। আজ বা কাল প্রাথমিক পর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেয়া হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে যে সব বিষয় একমত হবে, তার চূড়ান্ত রূপ দিতে হবে।’সকালে ২১তম দিনের সভায় তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে সংলাপ শুরু হয়েছে। এছাড়াও অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। রাষ্ট্র কাঠামোর মৌলিক ২০টি সংস্কারের মধ্যে ১২টিতে নোট অব ডিসেন্টসহ একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বাকি কয়েকটি বিষয়ে আংশিক একমত হয়েছে। দ্বিতীয় দফার আলোচনা খসড়া বিষয়ে আগামীকাল দুপুরের মধ্যে দলগুলোর মতামত দিতে হবে।জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত আছেন।এদিন অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিডনি কাজ করছে না, হাসপাতালে ভর্তি পপির মা
কিডনি কাজ করছে না, হাসপাতালে ভর্তি পপির মা

ভালো নেই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম। ২০১৩ সাল থেকে কিডনি সমস্যায় ভুগছেন তিনি। কয়েক বছর ধরে সমস্যা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ রবিবার (১৮ Read more

‘ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব’
‘ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব’

ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে Read more

ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নফল নামাজ
ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নফল নামাজ

ভৈরবকে জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছেন সর্বস্তরের জনগণ।শুক্রবার (৩১ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন