জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকেরা পর্যাপ্ত পানির অভাবে পাট পচাতে পারছেন না। ফলে পাট নিয়ে বিপাকে পড়েছেন পাট চাষীরা। বর্ষার মৌসুমে ভারী বৃষ্টি ও বন্যা না হওয়ায় খাল-বিল, ডোবা ও নালায় পর্যাপ্ত পানি না জমায় ঠিকমতো পাট জাগ দিয়ে পচানো যাচ্ছে না। কৃত্রিম উপায়ে ডোবা ও নালায় সেলো মেশিন দিয়ে পানি সেচ ব্যবস্থা করে পাট জাগ দিচ্ছেন। এতে করে পাটের গুণাগুণ নষ্ট হচ্ছে এবং পাটের দাম কম পাওয়ার আশঙ্কায় বিপাকে পড়ছেন কৃষকরা। বেশিরভাগ চাষী এখনো পাট কাটা শুরু করেননি পানির অভাবে। চলতি বছরে উপজেলায় ৩ হাজার ২শ ৪৫ হেক্টর জমিতে পাট চাষাবাদ করেছেন কৃষক। পাটের আবাদ বিঘা প্রতি ৬ থেকে ৭ মণ হয়ে থাকে এবং দাম এবছরে ৩,৫০০ থেকে ৩,৮০০ টাকা। বাহাদুরাবাদ ইউনিয়নের কৃষক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমি ২ বিঘা পাট চাষাবাদ করেছি। ভারী বৃষ্টির বন্যা না হওয়ার কারণে পাট কাটতে পারছি না। পাটের বাম্পার ফলন হয়েছে, পাট কেটে না জাগ দিতে পারলে আবাদের খরচও উঠবে না।’ কৃষক আজগর আলী জানান, ‘এবছর পাটের দাম ভালো, ফলনও বাম্পার কিন্তু পাট জাগ দিতে কই সেই জায়গাই খুঁজে পাই না। জমিতে থেকে গাড়ি দিয়ে নিয়ে নদীতে জাগ দিতে হবে, তবে খরচ হবে অনেক। কী আর করব, আবাদ করেছি, জাগ দিতে হবে।’ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া জানান, ‘চলতি বছরে আবহাওয়া পাট চাষের অনুকূলে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ নেই, রোগবালাইও কম। পাট চাষে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। পাটের বাম্পার ফলন হয়েছে, দামও ভালো। এ বছরে বৃষ্টি ও বন্যা না হওয়ায় খাল-বিল, ডোবা ও নালায় পানির অভাব পাট পচাতে সমস্যা হচ্ছে। চলতি বছরে দেওয়ানগঞ্জ উপজেলায় পাটের চাষাবাদ হয়েছে ৩ হাজার ২শত ৪৫ হেক্টর।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ফের উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। জেলে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল Read more

কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে বিভিন্ন Read more

সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  
সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  

সুনামগঞ্জের দুটি সীমান্ত এলাকা মানিল বিহিন ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।সোমবার (২৩ Read more

পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!
পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!

পটুয়াখালীর মহিপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলম সন্যমতের বিরুদ্ধে চুরিকৃত রূপার গহনা ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।এর আগে গত Read more

ছাত্র আন্দোলনে নিহত জামালপুরের রিপনের লাশ উত্তোলনে বাধা
ছাত্র আন্দোলনে নিহত জামালপুরের রিপনের লাশ উত্তোলনে বাধা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত রিপন মিয়ার লাশ উত্তোলনে বাধাঁ দিয়েছেন মামলার বাদী আকতার হোসেন। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে গত Read more

বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. হারুন হাওলাদার (৪৫) নামে এক মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে এক গৃহবধূর শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন