যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দাম্মাম রুটের একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত এসেছে।সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটি এক ঘণ্টার মতো আকাশে ওড়ার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা প্রায় সাড়ে ৪০০ জন। ফ্লাইটে যাত্রী সংখ্যাও ছিল প্রায় পূর্ণ।উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় পাইলট ঢাকায় ফিরে যাওয়ার আসার সিদ্ধান্ত নেন।এয়ারলাইনসটির জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) আল মাসুদ খান জানান, উড়োজাহাজটির কেবিন প্রেশারের একটি বিপদ সংকেত পান বৈমানিক। এ পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক উড়োজাহাজটি ঢাকার ফেরত আনেন।তিনি বলেন, যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে এরই মধ্যে দাম্মামের উদ্দেশে পাঠানো হয়েছে।আর ফেরত আসা উড়োজাহাজটিও বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখেছে। সব ঠিক থাকায় উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য ফ্লাইট চালানো হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার জাপানে এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত
এবার জাপানে এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত

জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে প্রশিক্ষণরত একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে এ খবর Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

উল্লাপাড়ায় নৌকার প্রচারে বিএনপি নেতা!
উল্লাপাড়ায় নৌকার প্রচারে বিএনপি নেতা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে নৌকার প্রার্থীর প্রচারে বিএনপির একজন সাবেক নেতার ছবি ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ Read more

টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…
টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পরে একমাত্র মেয়েকে (০৮) নিয়ে একাই থাকতেন চম্পা। অভাবের সংসারের গ্লানি টানছিলেন শ্রমিকের কাজ করে। খানিক Read more

বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কী ভাবছে?
বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কী ভাবছে?

বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে ভারত যে বিএনপিকে ইতিমধ্যেই ভিন্ন চোখে দেখতে শুরু করেছে তাতেও কোনও ভুল নেই। এখন Read more

আজ রাতে নতুন গিলাফে সজ্জিত হবে পবিত্র কাবা শরীফ
আজ রাতে নতুন গিলাফে সজ্জিত হবে পবিত্র কাবা শরীফ

সৌদি আরবে আজ সূর্যাস্তের পর থেকে (হিজরি ক্যালেন্ডারে রাত আগে আসে। সূর্যাস্তের মাধ্যমে পুরনো দিন শেষ হয়ে নতুন দিন শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন