কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই এলাকার আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) ও একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। নিহত আশা মনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের অকাল মৃত্যুতে দুই পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রতন চন্দ্র রায়সহ অনেকেই জানান, সোমবার শেষ বিকালে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও দুই শিক্ষার্থী বাড়িতে আসেনি। এই দুই শিক্ষার্থী কোথায় গেল এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন দুই পরিবার। পরে গ্রামের বিভিন্ন প্রান্তে দুই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে কোথাও খুঁজে না পাওয়ায় বাড়ি থেকে দুইশ গজ দূরে খাসের দোলায় ভুট্ট মিয়ার পুকুরে খুঁজতে যান। পরে ওই পুকুরে লাইটের আলোয় দেখতে পান দুই শিক্ষার্থীর মরদেহ ভাসছে। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুই শিক্ষার্থী পুকুরের শাপলা ফুল তুলতে গিয়েছিলেন বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারণা করেছেন।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম রাত ৮ টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’
‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’

পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র Read more

হিলিতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
হিলিতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুরের হিলিতে ইউপি সদস্য হারুনুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি মামুনুর রশিদকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টায় ঝিনাইদহ Read more

বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা
বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা

ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। দুই দেশের শীর্ষ Read more

জীবন নিয়ে ‘শঙ্কায়’ বিএনপি সমর্থিত প্রার্থী, থানায় জিডি
জীবন নিয়ে ‘শঙ্কায়’ বিএনপি সমর্থিত প্রার্থী, থানায় জিডি

ঢাকা-১৫ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও যুবদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম খান নিজের জীবনের নিরাপত্তা চেয়ে Read more

মাওয়ায় বাসসহ পাঁচ যানবাহনের সংঘর্ষ, আহত ১০
মাওয়ায় বাসসহ পাঁচ যানবাহনের সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু সংলগ্ন মাওয়া এলাকায় যাত্রীবাহী তিনটি বাসসহ মোট পাঁচটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ থেকে Read more

পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা
পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন