কক্সবাজারের টেকনাফ থানায় কর্মরত পুলিশ সদস্যরা পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করে তিন ইয়াবা কারবারি গ্রেপ্তার করেছে। এসময় ইয়াবা, নগদ টাকা ও মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি গাড়ীও জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশের অভিযানিক দলের সদস্যরা। সোমবার (২৮ জুলাই) বিকালের দিকে মাদক বিরোধী এই দুটি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী, সোমবার সকালের দিকে টেকনাফ বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় পৃথকভাবে মাদক বিরোধী এই দুটি অভিযান পরিচালিত হয়। এসআই খোকন কান্তি রুদ্র ও এএসআই মিল্টন দে নেতৃত্বে পুলিশের দুটি চৌকস দল এই দুটি অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত কারবারিদের কাছ থেকে ১২ হাজার ইয়াবা, মাদক বিক্রির নগদ ২৩ হাজার টাকা উদ্ধার এবং মাদক বহনে সিএনজিচালিত একটি অটোরিকশাও জব্দ করতে সক্ষম হয়। ধৃত তিন কারবারি হচ্ছে- টেকনাফ হৃীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত আবদুল গফুরের পুত্র আব্দুল জলিল (৩৫), টেকনাফ বাহারছড়া ইউনিয়নের সাদু আক্কাসের পুত্র সিরাজুল ইসলাম (৩২), বরিশাল দূর্গাপুর এলাকার মৃত নাদের বক্সের পুত্র মিজু মিয়া (৪২)। তিন কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারে জড়িত অপরাধীদের ধরতে মাদক বিরোধী চলমান অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান এই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
বরগুনায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

বরগুনার পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ মোঃ শুক্কুর হোসেন (৬০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্কুর হোসেন Read more

ট্রাইব্যুনালের বিচার লাইভ সম্প্রচার করা যাবে: চিফ প্রসিকিউটর
ট্রাইব্যুনালের বিচার লাইভ সম্প্রচার করা যাবে: চিফ প্রসিকিউটর

বিচারিক ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে বা সামাজিক মাধ‍্যমে তা প্রচার হতে পারবে বলে জানিয়েছেন Read more

দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন
দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত দেবীগঞ্জ উপজেলা Read more

কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে রহস্যজনক অচেতন
কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে রহস্যজনক অচেতন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (০১ জুন) দুপুরে কুলিয়ারচর বাজারে হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় Read more

বিএনপি জোটসঙ্গীদের ভুলে যায়নি
বিএনপি জোটসঙ্গীদের ভুলে যায়নি

জোটসঙ্গীদের ভুলে যায়নি বিএনপি। তাদের জন্য ৬৩টি আসন খালি রাখা হয়েছে। বাকী ২৩৭ আসনে নিজ দলের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে দলটি।বিএনপি Read more

বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৯ এপ্রিল) তিনি ‘বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন