রাজশাহীর বাঘা উপজেলায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষককে মারধর করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষক।অভিযোগকারী বিপুল কুমার বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড বিএম কলেজে এগ্রোবেসড ফুড বিষয়ের ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত। তিনি নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের দেলুয়া গ্রামের বাসিন্দা।শিক্ষক বিপুল কুমারের দাবি, ধান বীজ এনে না দেওয়ার কারণে তাকে মারধর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেওয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠান প্রধান রেজাউল করিম। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুন সন্ধ্যায় প্রতিষ্ঠানের প্রধান রেজাউল করিম মুঠোফোনে শিক্ষক বিপুল কুমারকে বলেন, তিনি ১৫ বিঘা জমিতে ধান আবাদ করবেন। এজন্য ১৬ হাজার ১৯ জাতের ৩০ কেজি ধান বীজ লাগবে। সেই ধান যেন তার এলাকা থেকে পরের দিন (২৯ জুন) সকালে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসেন। কিন্তু বাগাতিপাড়া বাজারে গিয়ে ধানের সন্ধান করেও ওই জাতের ৩০ কেজি ধান পাননি। পরে ৬০০ (ছয়শত) টাকা কেজি দরে স্থানীয় এক ব্যবসায়ীকে অর্ডার করে মোবাইল ফোনে প্রধান শিক্ষককে জানিয়ে বাড়িতে চলে আসেন বিপুল কুমার।পরবর্তীতে প্রতিষ্ঠানে যাওয়ার পর প্রধান শিক্ষক রেজাউল করিম বিপুলকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, ‘বাগাতিপাড়া বীজ পাওয়া যায়নি, তুই রাজশাহী যাবি না হয় নাটোর যাবি, তোর কাজ তো এটাই। তুই কীভাবে চাকরি করিস আমি দেখে নেব। তিনি ক্ষমা চেয়ে বীজ এনে দেওয়ার কথা বলে অফিস শেষে বাড়িতে চলে যান’।ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১৭ জুলাই প্রতিষ্ঠানে গেলে সকাল ১১টায় এক স্টাফ মিটিংয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্যদের সামনে বিপুল কুমারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।বিপুল জানায়, ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের প্রধান রেজাউল করিম বিভিন্নভাবে তাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। ভবিষ্যতে তার আরও বড় ধরনের ক্ষতি করার সম্ভাবনা রয়েছে বলে দাবি তার।বিপুল আরও জানায়, তিনি মারধরের পর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক ও পরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর তিনি বাঘা থানায় গত ২২ জুলাই সাধারণ ডায়েরি (নং-১১৯৬) করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ অস্বীকার করে রেজাউল করিম বলেন, কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শিক্ষক বিপুল কুমার। কেউ যদি জোর করে স্বাক্ষর নেওয়ার কথা বলে থাকে, তাহলে মিথ্যা বলেছে বলে দাবি তার।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘বিপুল কুমারের সাধারণ ডাইরি সংক্রান্ত বিষয়ে থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) সিফাত রেজাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) সিফাত রেজা জানান, ‘জিডি তদন্তের জন্য রোববার (২৭ জুলাই) আদালতে আবেদন করা হয়েছে। আদালতের অনুমতি পেলে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি শাম্মী আক্তার বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?
ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?

ইংল্যান্ডের চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে ট্রাইব্রেকারে হেরে কারাবাও লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল Read more

তালতলীতে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
তালতলীতে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনায় তালতলী উপজেলার একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শুক্রবার Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে সদর উপজেলার দু' প্রতিষ্ঠানকে ৬৫ Read more

চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা

চুয়াডাঙ্গার জীবননগরে টুটুল মিয়া (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন পিতা রফিক হোসেন।সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় Read more

৫ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক
৫ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক ৫টি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা Read more

বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি
বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি

বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন