জম্ম-কাশ্মিরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম।তিনি জানান, হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে। অন্যদিকে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, ভারতের পার্লামেন্টে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে বিতর্কের আগে পেহেলগাম হামলা ঘিরে কংগ্রেস নেতা পি. চিদাম্বরমের এক মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক সাক্ষাৎকারে পি. চিদাম্বরম বলেন, হামলায় দেশীয় সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে এবং পাকিস্তান থেকে হামলাকারীরা এসেছিল— এমন কোনও প্রমাণ নেই।সংবাদমাধ্যম দ্য কুইন্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “(মোদি) সরকার বলছে না যে এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) কী তদন্ত করেছে। তারা কি সন্ত্রাসীদের শনাক্ত করেছে? তারা কোথা থেকে এসেছে? যতটুকু জানা যাচ্ছে, তারা দেশীয় সন্ত্রাসীও হতে পারে। আপনারা কেন ধরে নিচ্ছেন তারা পাকিস্তান থেকে এসেছে? (তাদের পাকিস্তান থেকে আসার) কোনও প্রমাণ নেই।”সরকার এবং নিরাপত্তা বাহিনীর দাবি, পেহেলগামে ২৬ জন নিরীহ মানুষকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হামলাকারীরা পাকিস্তানের নাগরিক।চিদাম্বরম বলেন, অপারেশন সিন্দুর চলাকালে ভারতের ক্ষয়ক্ষতি সরকার গোপন করছে। তার ভাষায়, “আমি কলামে লিখেছি, যেকোনও যুদ্ধে উভয় পক্ষেই ক্ষয়ক্ষতি হয়। ভারতও নিশ্চয়ই কিছু হারিয়েছে। সেটি খোলাখুলিভাবে বলুন।”তিনি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল প্রায় প্রতিদিনই ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতেন। তাই যদি কোনও ক্ষতি হয়ে থাকে, সেটা স্বীকার করাই উচিত। যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি, এটা স্বাভাবিক। আমি মনে করি, সরকার অপারেশন সিন্দুর ঘিরে একটি মোটা পর্দা টানতে চাচ্ছে— কিন্তু সেটা চলবে না।”চিদাম্বরম প্রশ্ন তোলেন, সরকার সংসদে এই ইস্যুতে আলোচনা এড়িয়ে যাচ্ছে কেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কেন অপারেশন সিন্দুর নিয়ে কথা বলছেন না? সংসদ তো গণতন্ত্রের মন্দির— সেখানে বিতর্ক চলুক না কেন? প্রধানমন্ত্রী মোদি তো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, নানা জনসভায়ও বক্তব্য রেখেছেন।”তিনি বলেন, সরকার হয়তো অস্বস্তিতে পড়তে পারে যদি প্রশ্ন ওঠে যুদ্ধবিরতির ঘোষণা কীভাবে এলো। প্রবীণ এই কংগ্রেস নেতা বলেন, “সত্যি কথা বলতে কী, যুদ্ধবিরতির ঘোষণা তো ভারত সরকার দেয়নি, ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন।”চিদাম্বরমের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে শাসক দল বিজেপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের মিরকাদিমে ঐতিহ্যবাহী রিকাবিবাজার খাল খনন, খালের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত Read more

মাশরুম চাষে বদলে গেলো নড়াইলে অসিত বসুর জীবন
মাশরুম চাষে বদলে গেলো নড়াইলে অসিত বসুর জীবন

নড়াইলে প্রথমবারের মতো শুরু হয়েছে মাশরুম চাষ। নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের কৃষক অসিত বসু লিখে ফেলেছেন নতুন Read more

শঙ্খে বাড়ছে পানি, আতঙ্কে নদীতীরের মানুষ
শঙ্খে বাড়ছে পানি, আতঙ্কে নদীতীরের মানুষ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে শঙ্খনদী। নদীর পানিপ্রবাহ বিপদসীমার কাছাকাছি এসে ঠেকেছে। Read more

আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বেনাপোল বন্দর দিয়ে আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে প্রথম চালানে ভারতীয় একটি Read more

ড. মুহাম্মদ ইউনূসের দুর্নীতির মামলা বাতিল করল হাইকোর্ট
ড. মুহাম্মদ ইউনূসের দুর্নীতির মামলা বাতিল করল হাইকোর্ট

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন