বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার পর রাতেই ভুক্তভোগী মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে থানার কোনো দায়িত্বশীল কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।জিডিতে অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ দাবি করেছেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, সৌরভকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তাকে হুমকিও দেন এই জাতীয় দলের পেসার। সূত্রমতে, ভুক্তভোগী সৌরভের সঙ্গে তাসকিনের আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।সূত্রমতে, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে কী কারণে এই বিরোধ, তা স্পষ্ট নয়।ঘটনার বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাসকিনের বাবা আব্দুর রশিদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল।সোমবার (২১ এপ্রিল) Read more

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

তরুণ ভোটারদের কাছে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’রোববার (৩ আগস্ট) Read more

নাগরপুর থানার ওসি রফিকুল জেলার সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত
নাগরপুর থানার ওসি রফিকুল জেলার সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত

টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ২০২৫ সালের এপ্রিল মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ Read more

আ. লীগের আমলের বিএনএ সভাপতি এখন নার্সিং সুপারভাইজার
আ. লীগের আমলের বিএনএ সভাপতি এখন নার্সিং সুপারভাইজার

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাশাসক শেখ হাসিনা পাশ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিলেও তার দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে। তাদের Read more

ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড
ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড

ভোলার চরফ্যাশন উপজেলায় নিজের মেয়েকে গলা টিপে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১ অক্টোবর) চরফ্যাশন চৌকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন