লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার তেমুহনী থেকে মীরগঞ্জ পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ সড়কটি চরম বেহাল অবস্থায় পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের পিচ ও পাথর উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দ। কোথাও কোথাও জমে থাকা পানি ও কাঁদায় চলাচল হয়ে পড়েছে দুর্বিষহ। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। এতে করে লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার লাখ লাখ মানুষ প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন।রবিবার (২৭ জুলাই) সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় ৯ কিলোমিটারজুড়ে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা দালালবাজার থেকে চৌধুরী বাজার ও কাফিলাতলি থেকে মীরগঞ্জ বাজার অংশে। এসব স্থানে অটোরিকশা, সিএনজি, ট্রাকসহ যানবাহনগুলো ঝুঁকি নিয়েই চলাচল করছে। যানবাহনের ধীরগতির কারণে প্রায় সময়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন কোনো না কোনো যানবাহন গর্তে আটকে পড়ে। তখন পুরো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের নামিয়ে দিতে হয় মাঝপথেই। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় অসুস্থ রোগীদের। সড়কের এমন অবস্থায় অ্যাম্বুলেন্স চলাচলেও বাধার সৃষ্টি হচ্ছে।সিএনজি চালক মো. ইউসুফ বলেন, ‘ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রায়ই নাটবল্টু খুলে পড়ে যায়। মাত্র ৯ কিলোমিটার যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে। এতে গ্যাস বেশি খরচ হয়, কিন্তু অতিরিক্ত ভাড়া সবসময় আদায় করা যায় না। অনেক দিনই ক্ষতিতে পড়তে হয়।’স্থানীয় সামাজিক সংগঠন স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল কবির বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছি। সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত টেকসই সংস্কার না হলে ভোগান্তি আরও বাড়বে।’তিনি আরও জানান, সড়কটির দুই পাশে প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৬টি ছোট বাজার রয়েছে। লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রায়পুর উপজেলা ছাড়াও চাঁদপুর ও নোয়াখালীর অসংখ্য মানুষ এ সড়ক ব্যবহার করে থাকেন।চৌধুরী বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘প্রায় সময় দোকানের মালামাল আনতে অতিরিক্ত ভাড়া দিতে হয়। সড়কের অবস্থা খারাপ হওয়ায় পরিবহন খরচ বেড়ে গেছে, কিন্তু গ্রাহকদের কাছ থেকে বাড়তি মূল্য নেওয়া সম্ভব নয়। এতে লাভ অনেক কমে গেছে।’কাজীর দীঘির পাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘এই রাস্তাটি যখনই নির্মাণ করা হয়, অত্যন্ত নিম্নমানের কাজ করা হয়। নির্মাণের ছয় মাসের মধ্যে আস্তে আস্তে ফাটল শুরু হয়। বর্তমানে এটি প্রায় চলাচলের অনুপযোগী, এবং এখানে প্রায় সময় বড় বড় গাড়ি, বিশেষ করে ট্রাক, সিএনজি, অটোরিকশা এখানে অ্যাকসিডেন্ট হচ্ছে। এই রাস্তাটি নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। আমি আহ্বান করবো কর্তৃপক্ষের যাতে এই রাস্তাটি অতিদ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে দেয়। আমাদের যাতায়াতকে আরও সহজ করে দেয়।’এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ‘সড়কটি বর্তমানে খুবই নাজুক। ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি হলে শুল্ক প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি হলে শুল্ক প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) Read more

সাকিবকে পেছনে ফেললেন আমির
সাকিবকে পেছনে ফেললেন আমির

বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটন্স। সিলেটের এ জয়ে বড় অবদান রেখেছেন পেসার মোহাম্মদ আমির। এদিন চার ওভার Read more

কালকিনিতে ফিলিং স্টেশনে কৃষকের উপচে পড়া ভিড়
কালকিনিতে ফিলিং স্টেশনে কৃষকের উপচে পড়া ভিড়

মাদারীপুরের কালকিনির পৌর এলাকার ভুরঘাটা আবুল হাসেম ফিলিং ষ্টেশনে অকটেন, পেট্রোল না থাকলেও  ডিজেল সংগ্রহ করতে কৃষকদের উপচে পড়া ভিড় Read more

সিলেটে আরও আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার
সিলেটে আরও আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

সিলেটের ধোবাগুল এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকালে পরিচালিত এ অভিযানের Read more

পোষা প্রাণী থেকে ছড়াতে পারে যে সব রোগ
পোষা প্রাণী থেকে ছড়াতে পারে যে সব রোগ

নিঃসঙ্গতার সঙ্গী হিসেবে পোষা প্রাণী পালন বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। আমাদের দেশেও পোষা প্রাণী হিসেবে বিড়াল ও কুকুর পালনের Read more

দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তেঁতুলিয়ায় ১১ নারী আটক
দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তেঁতুলিয়ায় ১১ নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন