সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের এক বছরেই এই অবস্থা! যে তরুণরা দেশ গঠন করবে তারাই এখন চাঁদাবাজি করছে। আমরা কি এমন পরিণতি চেয়েছিলাম?সোমবার (২৮ জুলাই) দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, এত তাড়াতাড়ি যদি এসব ঘটে, তবে ভবিষ্যৎ কী? গোটা বাংলাদেশ তরুণদের দিকে তাকিয়ে আছে। হাসিনা পতনের পর এই তরুণদের দিকে তাকিয়ে আছে সবাই। কিন্তু দুঃখ হয়, জোর গলায় বলতে পারছি না যে, এ দেশ নতুন করে গড়ে উঠবে। দেশ এমন অবস্থা তৈরি করা হচ্ছে, যাতে ফ্যাসিস্টদের নতুন করে সুযোগ তৈরি করে দিতে পারে। তিনি বলেন, হাসিনার বিচারের তো কিছু দেখতে পেলাম না, এক বছর হয়ে গেল। যারা প্রকাশ্যে হত্যা করল, তাদের কেন গ্রেফতার করা হলো না?সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে জানিয়ে ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন, দেশের মানুষ লড়াই করতে জানে।  দেশের মানুষ লড়াই করে দেশকে মুক্ত করেছেন। তারেক রহমান চেষ্টা করছেন, কিভাবে বাংলাদেশকে আবার গড়ে তোলা যায়। তিনি বলেন, সত্যিকার অর্থে দেশকে পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে চাইলে, রিকশাচালক, ভ্যানচালক, শ্রমিক, কৃষকদের মতামত নিতে হবে।তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে পুরো দেশ, তাদের হাত ধরেই সোনার বাংলাদেশ গড়তে হবে।’সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল আরও বলেন, ‘সবাইকে নিয়ে পত্রপত্রিকা ও টেলিভিশনে লেখালেখি হলেও মহিয়সী নারী দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে সেভাবে লেখালেখি হয় না। সাংবাদিক ভাইয়েরা কালোকে কালো, সাদাকে সাদা বলতে শিখুন।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?
লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?

লিভার ডিটক্স বা 'পরিষ্কারের' জন্য বাজারে নানা ধরনের হারবাল পণ্য পাওয়া যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ে এসব Read more

নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা
নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা

নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।দ্য Read more

ফরিদপুরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
ফরিদপুরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৯) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার Read more

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর Read more

ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নেমে ২ ভাই নি‌খোঁজ
ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নেমে ২ ভাই নি‌খোঁজ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে আপন দুই ভাই নি‌খোঁজ হ‌য়ে‌ছে। শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন