বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।গতকাল রোববার (২৭ জুলাই) বিওএর ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, বাফুফের পাশের ঘরটি শূন্য। বিষয়টি নিয়ে বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর জানান, ‘বিওএর নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কোনো ফেডারেশন যদি নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তের মাধ্যমে কাউন্সিলরের নাম প্রেরণ করে, তাহলে সেটি গ্রহণ করা হবে।’কাউন্সিলর প্রেরণের ক্ষেত্রে ফেডারেশনগুলোর প্রতি বিওএ’র নির্দেশনা হচ্ছে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তের মাধ্যমে প্রেরণ। বাফুফে সম্প্রতি নির্বাহী সভা আয়োজন করেনি। আজ-কালের মধ্যেও করার কোনো ঘোষণা নেই। ফেডারেশনটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এবারের এজিএমে বাফুফে কাউকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা আগামী বিওএ নির্বাচনের সময় প্রতিনিধি মনোনয়ন দেওয়ার কথা ভাবছে।এদিকে ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এর ফলে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেয়েছে দুই কাউন্সিলরের সুযোগ। লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় এই পরিবর্তন এসেছে। বিসিবির পক্ষ থেকে কাউন্সিলর হয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম।অন্য ফেডারেশনগুলোর কাউন্সিলরদের তালিকায় বেশিরভাগই সভাপতি ও সাধারণ সম্পাদক। এর বাইরে সাবেক তারকা খেলোয়াড়রাও জায়গা পেয়েছেন কাউন্সিলর পদে। যেমন, তায়কোয়ান্দো ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে জায়গা পেয়েছেন সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু।আটটি বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউন্সিলরের নাম এসেছে। ঢাকা বিভাগ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির এবং সাবেক ক্রিকেটার নেয়ামুর রশীদ রাহুল। অন্য পাঁচটি বিভাগ থেকে কোনো নাম জমা পড়েনি। জানা গেছে, এসব বিভাগে অনেক ক্ষেত্রেই স্বীকৃত কমিটি নেই।বিওএ’র প্রকাশিত কাউন্সিলর তালিকায় এবার ৮২ জন জায়গা পেয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী দুই অলিম্পিয়ানকে অন্তর্ভুক্তির বিধান থাকলেও আগেরবার তা মানা হয়নি। এবার সেই বিধান অনুসরণ করে কাউন্সিলর হয়েছেন স্প্রিন্টার শিরিন আক্তার এবং শুটার আবদুল্লাহ হেল বাকী।অ্যাথলেট কমিশনের পক্ষ থেকে সাবেক অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি এবং গলফার সিদ্দিকুর রহমানও কাউন্সিলর হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।বিওএ সভাপতির কোটায় এবার কাউন্সিলর হয়েছেন সহ-সভাপতি অঞ্জন চৌধুরি পিন্টু, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সানাউল হক, জোবায়েদুর রহমান ও মেজর (অব.) ইমরোজ আহমেদ। জোবায়েদুর ও ইমরোজ ক্রীড়াঙ্গনের সংস্কার সংক্রান্ত সার্চ কমিটি ও গঠনতন্ত্র সংস্কার কমিটিতে কাজ করেছেন।পেট্রোন কোটায় কাউন্সিলর হয়েছেন আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এবং টেবিল টেনিসের সাবেক তারকা ও গিনেস রেকর্ডধারী জোবেরা রহমান লিনু। তবে এই কোটায় নাম আসা সাখওয়াত হোসেন ও মোখলেসুর রহমান সম্পর্কে ক্রীড়া অঙ্গনে পরিচিতি তুলনামূলক কম।সাবেক মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ এবার ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি জেনারেল হিসেবে কাউন্সিলর হয়েছেন। আগেরবার এই পদে ছিলেন বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এবার সেই জায়গায় পরিবর্তন এসেছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’
‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’

“মার্কিন প্রশাসনের সঙ্গে টক্কর দেওয়ার অবস্থায় আছে ভারত" লিখেছে সরকারি পত্রিকা চায়না ডেইলি।

এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা
এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

ভুটানের পর এবার অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্না চাকমা। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত Read more

প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়
প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়

প্লাাস্টিক পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন। প্লাস্টিক পলিথিন দূষণের ফলে সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকিতে। গবেষণায় সুন্দরবনের মাছে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। Read more

আবারও এক ওভারে ছয় ছক্কা, গিবস-যুবরাজদের পাশে মানান বশির
আবারও এক ওভারে ছয় ছক্কা, গিবস-যুবরাজদের পাশে মানান বশির

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা—শুধু ব্যাটিং নয়, তা যেন সাহস, দাপট আর অসাধারণ স্কিলের নিখুঁত প্রকাশ।  হাতে গোনা কয়েকজন Read more

গাজায় হামলা চালাতে গিয়ে বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত
গাজায় হামলা চালাতে গিয়ে বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ Read more

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরের ডুমুরিয়া গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং স্বপন হোসেন (২৪) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন